শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ

নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৬:৪৬ পি.এম

সংগৃহীত

আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। 

লেবানন সফর শেষে শনিবার (২৯ জুন) মিশরের এক সাক্ষাৎকারে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি বলেছেন, ‘হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়’।

তিনি বলেন, ‘আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং (হিজবুল্লাহর সঙ্গে) যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে আরব লীগের সদস্য দেশগুলো এখন সম্মত হয়েছে যে, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়।’ 


এছাড়াও তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র এবং হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্ত পূরণ করা হয়েছে।

২০১৬ সালের ১১ মার্চ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আরব লীগ। ইসরায়েলের ইহুদিবাদী শাসকের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের ফলে এই পদক্ষেপ নেয়া হয়েছিল।
 প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মোকাবিলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনেদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে, তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এটিই হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তার লেবানন সফরের শেষ দিন শুক্রবারে (২৮ জুন) হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের সাথে বৈঠক করেছেন। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে আরব লীগ ও হিজবুল্লাহর মধ্যে প্রথম বৈঠক।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়েছে। গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করলে হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে।আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ