রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাপের ছোবলে মৃত যুবককে জীবিত করার চেষ্টা, অতঃপর...

নবীন নিউজ ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৯:২৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু ওই মৃত ব্যক্তিকে কড়ি চালান দিয়ে সুস্থ করা সম্ভব এমন আজব তথ্য দিয়ে ব্যাপক আয়োজন চালাচ্ছেন এক কবিরাজ। আর এমন খবরে ভিড় জমিয়েছেন হাজারো উৎসুক জনতা।

নিহত সাইফুল কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের সহকর্মী টাইলস মিস্ত্রী জাকির হোসেন বলেন, শুক্রবার রাতে তিনজন টেঁটা দিয়ে মাছ ধরতে যাই। একপর্যায়ে সাইফুল ইসলামের বাম পায়ের বুড়ো আঙ্গুলে সাপ কামড় দেয়। সঙ্গে থাকা অপর ব্যক্তি টেঁটা দিয়ে সাপটিকে মেরে ফেলেন। রাতেই তাকে চিকিৎসার জন্য মির্জাপুরের কুমদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ঘোষণা করার পর অ্যাম্বুলেন্সে করে তাকে গ্রামে নিয়ে আসা হয়।

নিয়ে আসার পর দেখলাম তার শরীর নরম, কিন্তু মৃত ব্যক্তির শরীর তো শক্ত হওয়ার কথা। তাকে যেভাবে ঘুরানো হচ্ছে সে ঘুরছে, একদম ঘুমন্ত মানুষের মতো। কবর খোঁড়াসহ দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। দুপুর ২টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এ সময় এক কবিরাজ এসে মরদেহ দেখতে চান। ওই কবিরাজ বলেন, ‘এটা ডেডবডি নয়। আমরা কড়ি চালান দিব।’ কড়ি চালান দিয়ে সাইফুল ইসলামকে সুস্থ করা সম্ভব বলে ওই কবিরাজ জানান। তবে ওঝাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঝাড়ফুঁক দেওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে কবিরাজ সাভারে গিয়েছেন বলে জানা যায়। 

আমিনুল ইসলাম বলেন, জানাজা হওয়ার কথা ছিল কিন্তু ওই ওঝারা নাকি সাত দিন আগের সাপে কাটা মানুষকেও জীবিত করতে পারেন। এরপরই এই আয়োজন করা হয়েছে। সেটা দেখতেই আমি এসেছি।

স্থানীয় মসজিদের ইমাম আব্দুল জলিল জানান, সাপের কামড়ে মৃত সাইফুল ইসলামের জানাজার সময় নির্ধারণ করে দুপুরে এলাকার মাইকে ঘোষণা করা হয়। খোঁড়া হয় কবরও। কাফনের কাপড় পরানো হয়েছিল। হঠাৎ এক ওঝা এসে মৃত সাইফুল ইসলামের উপসর্গ দেখে চিকিৎসার মাধ্যমে তাকে জীবিত করা সম্ভব বলে স্বজনদের জানান। পরে ওঝার কথা বিশ্বাস করে ঝাড়ফুঁকের আয়োজন করেন স্বজনরা।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন,  সাপে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। যেহেতু তার পরিবারের আত্মবিশ্বাস যদি ওঝা ভালো করতে পারে, সেজন্য এ আয়োজন করেছে। উৎসুক জনতার ভিড় রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা