নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ০৪:১০ পি.এম
ভারতীয় টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘জি বাংলার রান্নাঘর’। এর সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কোরবানির ঈদকে কেন্দ্র করে সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের শোতে অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে কলকাতার এই অভিনেত্রীকে।
রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ নামের একটি শোতে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে সুদীপাকে। সেখানে তারিন রান্না করেন গরুর মাংসের কোফতা। আর এতেই পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।
একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তাঁর পাঁচ বছরের ছেলে আদিদেব চ্যাটার্জি অপহরণ করার হুমকি এসেছে।
তবে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যাঁরা এটা নিয়ে ট্রল করছেন, তাঁদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর অস্ত, রান্নাও করিনি। এমনকি ছুঁইওনি। দ্বিতীয়ত, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি।’
ছোট পর্দা থেকে মাসখানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চ্যাটার্জি। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার-ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই ঈদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন। আর তখনই ইদ স্পেশাল রান্নার অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।
তবে ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে পুরো এপিসোডটি রয়েছে। সেখানে সুদীপা নিজের হাতে বানান কলকাতার স্টাইল গন্ধরাজ শামি কাবাব। সেখানে তিনি খাসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।
,,,বাংলাদেশে এসে গরুর মাংস রান্না, বিপাকে কলকাতার অভিনেত্রী
ভারতীয় টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘জি বাংলার রান্নাঘর’। এর সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কোরবানির ঈদকে কেন্দ্র করে সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের শোতে অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে কলকাতার এই অভিনেত্রীকে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’