নবীন নিউজ, ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ১২:৫৫ পি.এম
গরুর মাংস কমদামে বিক্রিতে বেশি লাভ
রমজান মাস এলেই ব্যবসায়ীদের লাগামহীন দামের শিকার হতে হয় সাধারণ ভোক্তাদের। এ মাসে দাম স্থিতিশীল রাখতে সরকারও নানা উদ্যোগ নিয়ে থাকে।
রমজান মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীতে ‘সুলভ মূল্যে’ গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তবে সুলভে বিক্রির নামে করা হচ্ছে ‘আরেক বাণিজ্য’।
সুলভ মূল্যে বিক্রির জন্য সরকারি খামার থেকে কম দামে ৪৪৮টি গরু সরবরাহ করা হয়েছে। খামার মালিক সমিতিও গরু দিচ্ছে। সরকারি খামারের গরু এবং খামারমালিকদের সরবরাহ করা গরুর মাংসের দাম (কেজি ৬০০ টাকা ধরে) মিলিয়ে হিসাব করে দেখা যায়, প্রতি কেজি মাংসের গড় ব্যয় দাঁড়ায় ৫২৮ টাকা। যদিও রাজধানীতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৬০০ ও ৬৫০ টাকা কেজিতে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক এবং খামারমালিকদের সমিতি বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন গণমাধ্যমে দাবি করেছেন, সুলভে গরুর মাংস বিক্রিতে মুনাফা হওয়ার কোনো সুযোগ নেই; বরং লোকসান হচ্ছে।
রেয়াজুল হক আরও দাবি করেন, জনস্বার্থের কথা চিন্তা করে খামার মালিক সমিতি মাংস বিক্রি চলমান রেখেছে।
অবশ্য পাঁচ দিনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সরকারি খামারের কর্মকর্তা এবং ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের নেতাদের কাছে একাধিক দফা গিয়ে সরকারি খামারের বাইরে কার কার কাছ থেকে গরু নেওয়া হচ্ছে, কত দামে নেওয়া হচ্ছে, ওজন কতসেসবের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি; বরং প্রতিটি ক্ষেত্রেই এসব তথ্য লুকিয়ে রাখার চেষ্টা দেখা গেছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে জানান, খামার মালিক সমিতির নেতারা সুলভে বিক্রির নামে নিজেদের ‘ক্রেডিট’ (সুনাম) বাড়াচ্ছেন। মাংস বিক্রিতে মুনাফা করা হচ্ছে। শুধু গরুর মাংস বিক্রিতে এক মাসে কোটি টাকার বেশি লাভ হবে।
এদিকে মাংস বিক্রির সব খরচ সরকার দিচ্ছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন