নবীন নিউজ ডেস্ক ০৮ এপ্রিল ২০২৪ ১১:১৩ এ.এম
ফাইল ছবি।
পবিত্র ঈদুল ফিতরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের বিশেষ খাবার দেওয়া হবে। খাবারের তালিকায় মুড়ি, পায়েস, পোলাও ও মাংসসহ বেশ কয়েকটি পদ থাকছে।
রোববার(৭ এপ্রিল) এসব তথ্য জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌস।
তিনি জানান, আনুমানিক সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হচ্ছে। প্রত্যেক বন্দিকে দেওয়া হবে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদে মাংসের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে।
দিনের শুরুতেই বন্দিরা খাবেন মুড়ি ও পায়েস। দুপুরের দিকে থাকছে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস; হিন্দু বন্দিদের জন্য থাকছে খাসির মাংস। পাশাপাশি দেওয়া হবে মিষ্টি, কোমল পানীয়, শসা ও লেবু। সবশেষে থাকছে পান-সুপারি। ঈদের রাতে দেওয়া হবে ভাত, মাছ, আলুর দম ও ডিম।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, এবার ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের জন্য কারাগারে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। কারাগারের ময়দানে ঈদ জামাত হবে। সেখানে কর্মকর্তা-স্টাফসহ বন্দিরা একত্রে ঈদের নামাজ আদায় করবেন। যে বন্দিরা ময়দানে আসবেন না, তারা ওয়ার্ডে-ওয়ার্ডে নামাজ আদায় করবেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন