নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ১০:৫৩ এ.এম
সিনেমা জগতে নিজেদের প্রতিষ্ঠা করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তারকা হয়ে উঠতে করতে হয় অনেক পরিশ্রম। বর্তমানে বলিউডের এই প্রতিষ্ঠিত নায়িকাকে এক সময় গায়ের রঙের কারণে বাদ দেওয়া হয়েছে।
এখন তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। বলিউডের পাশাপাশি দেশের গণ্ডি ছাড়িয়ে তিনি অভিনয় করেছেন হলিউড ছবিতেও। দক্ষিণী সিনেমা জগতেও তিনি সমানভাবে প্রতিষ্ঠিত।
তবে, সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে বহুবার প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। এমনকি গায়ের রং ফর্সা নয় বলেও তাকে বাদ দেওয়া হয়েছিল, এক সাক্ষাত্কারে নিজেই জানিয়েছিলেন তিনি।
বলিউড, হলিউড থেকে দক্ষিণী, রূপালি পর্দায় বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তবে, তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তিনি ২০১৩ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।
তবে প্রতিষ্ঠিত মডেল হওয়ার পরেও রিজেকশনের মুখোমুখি হয়েছেন। দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে শোভিতা জানিয়েছিলেন তার কঠিন সময়ের কথা।
শোভিতার কথায়, আমি সিনে দুনিয়ার সঙ্গে যুক্তই ছিলাম না। অডিশন দিয়ে দিয়েই আমি এসেছিলাম। প্রথম দিকে আমি কেবলমাত্র মডেল হিসেবে কাজ করতাম। বিজ্ঞাপনের অডিশন দিতাম। আমি নিজেকে তিন বছর দিয়েছিলাম। প্রায় ১০০০ অডিশন দিয়েছি।
তিনি বলেন, যখন আপনি প্রথম কোনও কাজ করা শুরু করেন, তখন প্রতিটা কাজ এক একটা যুদ্ধের মতো মনে হয়। আমি ফিল্মি দুনিয়ার থেকে আসিনি। আমার স্পষ্ট মনে আছে, বিজ্ঞাপনের একটি অডিশন দিতে গিয়েছিনাম। সেখানে আমাকে বলা হয়েছিল, আপনি ফর্সা নন। আমার মুখের ওপরেই ওরা বলে দেয় আমার সুন্দর নই।
ও, শোভিতা ধুলিপালা শুধুমাত্র ভারতীয় সিনেমায় নয়, হলিউডেও তার ছাপ রেখেছেন। কিছুদিন আগে শোভিতার প্রথম হলিউড ছবি ‘মাঙ্কিম্যান’ মুক্তি পেয়েছে, যেটিও বেশ প্রশংসা কুড়িয়েছে।
পাশাপাশি বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন শোভিতা। ‘দ্য নাইট ম্যানেজার’-এ অনিল কাপুর, আদিত্য রয় কাপুরের মতো বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’