সোমবার ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

একই সময়ে এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটি লাইনচ্যুত

নবীন নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ০২:৪৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বগুড়ায় একই সময়ে একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল এবং অপর একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-সান্তাহার রুটে সুখানপুকুর এবং গাবতলি-সুখানপুকুর স্টেশনের মধ্যবতী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে পদ্মরাগ নামে লালমনিরহাটগামী মেইল ট্রেনটি দেড় ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেলেও লাইনচ্যুত ‘কলেজ ট্রেনটি’ এখনও সুখানপুকুর স্টেশনেই আটকে আছে।

বগুড়ায় রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়া জেলার সান্তাহারগামী কলেজ ট্রেন নামে ৪৯২ নম্বর লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে দ্বিতীয় লাইনে প্রবেশের পরপরই লাইনচ্যুত হয়। প্রায় একই সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি গাবতলী স্টেশন থেকে সুখানপুকুরের দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এরপর সুখানুকুর স্টেশনে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেনটিকে আগের গাবতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সান্তাহার থেকে ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে পদ্মরাগ ট্রেনটিকে লালমনিরহাটে পাঠানো হয়। তবে সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত কলেজ ট্রেনটি এখনো সচল করা সম্ভব হয়নি, বলেন সাইদুর রহমান।

তিনি আরো জানান, লাইনচ্যুত ট্রেনটি স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। সেটি এলেই ট্রেনটিকে সচল করা সম্ভব হবে। ট্রেনটি মেইন লাইনে না থাকায় ট্রেন চলাচলে কোনো সমস্য হচ্ছে না।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা