নবীন নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ১২:৫৪ পি.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় আল শাতি ক্যাম্পে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইলি হানিয়ার বোনসহ পরিবারের ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়াহ পরিবারের সদস্য। তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরাইলি বাহিনীর হামলায় তিন সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া। এর আগে, গত বছর ১৬ নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।
এদিকে আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরিতে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরাইলি সেনাদের হামলার শিকার।
রোববার ফের ত্রাণসরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তিসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর পর অন্তত ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়। সংস্থাটি জানায়, ইসরাইলি হামলার শিকার এই শিশুদের কেউ উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে কিংবা গণকবর দেয়া হয়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ