মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

২৪ ঘণ্টায় হবে ওমরাহ ভিসা

নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০২:২৮ পি.এম

ফাইল ছবি

পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ভিসা চালুর ঘোষণা দিয়ে জানায়, ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষা লাগবে না। নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও থাকছে না।

নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যমতে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতেই মূলত নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এখন থেকে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এটিকে ই-ভিসার আবেদনের জন্য ব্যবহার করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মানুষ সহজে ওমরাহর ই-ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি পরিবহন, আবাসনসহ অনেক সেবাও মিলবে প্ল্যাটফর্মটিতে।

এই প্ল্যাটফর্মে সব সময় নানা ভাষার ইন্টারঅ্যাকটিভ ম্যাপ দেখা যাবে। এসব সেবা সংযুক্তির ফলে ভ্রমণকারীরা বিনা বাধায় পুরো সৌদি আরবে বেড়াতে এবং নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারবেন।

ই-ভিসার ঘোষণা আসার আগে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, গলফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর (সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান) নাগরিকদের মধ্যে যাদের সৌদি

আরব, শেনজেনভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবেশের ভিসা আছে, তারা নুসুক অ্যাপের মাধ্যমে সৌদি আরবে আসার আগেই ওমরাহ পালন এবং মদিনার আল-রওজা দেখতে ‘রিজার্ভেশন’ করতে পারবেন।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?