নবীন নিউজ ডেস্ক ২৩ জুন ২০২৪ ০৮:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের আজমানে এক অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি ইন্টারপোল ওয়ান্টেড আরাভ খান ওরফে রবিউল ইসলাম। হামলায় মেহেদী রুবেল নামে এক সাংবাদিক আহত হয়েছেন।
শনিবার(২২ জুন) আমিরাতের আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের বাংলা কার্নিভ্যাল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহত মেহেদী রুবেল যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সদস্য।
অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিতর্কিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নেতৃত্বে হঠাৎ ৩০-৪০ জনের একটি দল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। এ সময় অনুষ্ঠানের আয়োজকরা ও নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হন আরাভ খান ও তার সহযোগীরা। এতে আহত হন যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মেহেদী রুবেল। এ সময় আরো বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হন। কেড়ে নেয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা ও মোবাইল। একপর্যায়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় স্থানীয় একজন আরবি আরাভ খানকে শান্ত হওয়ার অনুরোধ জানালে তিনি উত্তেজিত হয়ে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে বলেন, আমি ভারতীয় নাগরিক। অনুষ্ঠানের মধ্যে আমার অসংখ্য লোকজন আছে। আমাকে ঢুকতে না দিলে সব পণ্ড করে দেব।
একপর্যায়ে প্রশাসনের সহায়তায় তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।
এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকরা তাৎক্ষণিক কিছু বলতে চাননি। অপরদিকে, এমন নিরাপত্তাহীন, অপরিকল্পিত অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশি কমিউনিটি ও দর্শক মহলে। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএইর নেতৃবৃন্দরা।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ