নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ০১:৫৪ পি.এম
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে ফোরডাইসের ম্যাড বুচার স্টোরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
শনিবার (২২ জুন) এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফোরডাইস শহরের ম্যাড বুচার সুপার মার্কেটের বাইরে থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী একজন দুর্বৃত্ত। এ সময় মার্কেটের দেওয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে।
খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী আহত হন। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।
আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘মানুষজনের জীবন রক্ষায় দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্যআইন প্রয়োগকারী ও প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।’
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে এবং ফেডারেল কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করছে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সুপারশপে বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একজন বন্দুকধারী এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে ২৩ জনকে হত্যা করেছিল।
২০২১ সালে কোলোর বোল্ডারে একটি শপে একজন বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিল। ২০২২ সালে বাফেলোতে সুপারমার্কেটে একজন বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছিল।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ