নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ১১:৫৮ এ.এম
ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, গাজায় তাদের কার্যালয় গোলাগুলির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ২২ জন বেসামরিক নিহত হয়েছেন; যারা রেড ক্রস অফিসের কম্পাউন্ডের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন।
আইসিআরসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অফিস এবং বাসভবনের কিছু দূরত্বের মধ্যে ভারী অস্ত্র দিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধার ক্ষতি এড়াতে যুদ্ধরত উভয় পক্ষের সতর্ক থাকার বাধ্যবাধকতা রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আইডিএফ ওই এলাকায় হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি।’ তবে তিনি বলেছেন, ‘ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।’
রেড ক্রস বলেছে, ‘হামলায় আইসিআরসির অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটিতে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক লোক রয়েছে।’
সংস্থাটি আরও বলেছে, ‘এই হামলার শিকার বহু মানুষকে নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় ২২ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। এ ছাড়াও আরও হতাহতের খবর পাওয়া গেছে।’
আইসিআরসি’র দাবি, এটি একটি গুরুতর ঘটনা। বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘আমরা এই ধরনের ঘটনার নিন্দা করছি, যা বেসামরিক নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।’
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন পরিসংখ্যান বলেছে, গোলাগুলিতে ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে এবং এ ঘটনার জন্য তারা ইসরায়েলকে দায়ী করেছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ