নবীন নিউজ ডেস্ক ০৯ ডিসেম্বার ২০২৪ ০৪:২৯ পি.এম
ছবি- সংগৃহীত।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চরম সহিংসতাপূর্ণ দেশ হাইতিতে ১১০ জনকে হত্যা করার অভিযোগ উঠেছে এক গ্যাং নেতার বিরুদ্ধে। ছেলেকে জাদুমন্ত্র করে অসুস্থ করা হয়েছে এমন সন্দেহ থেকে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, দেশটির ন্যাশনাল হিউম্যান রাইট ডিফেন্স নেটওয়ার্কের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিকার গোষ্ঠী জানিয়েছে, নিহতদের সকলের বয়স ৬০ বছরের বেশি।
তার সন্তান অসুস্থ হওয়ার পরে অভিযুক্ত ওই গ্যাং নেতা মোনেল মিকানো ফেলিক্স গণহত্যার আদেশ দিয়েছিলেন।
ন্যাশনাল হিউম্যান রাইট ডিফেন্স নেটওয়ার্ক (আরএনডিডিএইচ) জানায়, ছেলে অসুস্থ হওয়ার পরে প্রথমে তিনি একজন পুরোহিতের কাছে গিয়েছিলেন। ওই পুরোহিত তাকে জানান, তার ছেলেকে জাদু করা হয়েছে এবং এ ঘটনার জন্য এলাকার বয়স্ক ব্যক্তিদের অভিযুক্ত করেন।
এর পরেই গ্যাং সদস্যরা গত শুক্রবার অন্তত ৬০ জনক এবং শনিবার ৫০ জনসহ মোট ১১০ জনকে ছুরিকাঘাত করে হত্যা করে। গত সপ্তাহের শেষে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ‘সিতি সুলেই’ নামে এক বস্তিতে এই হত্যাকাণ্ড চালানো হয়।
ঘনবসতিপূর্ণ বস্তিটি হাইতির সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে সহিংস এলাকাগুলোর মধ্যে একটি। মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কঠোর গ্যাং নিয়ন্ত্রণের কারণে এই গণহত্যা সবার সামনে আসেনি।
ফেলিক্স ওয়ার্ফ জেরেমি গ্যাংয়ের প্রধান ছিলেন। ২০২২ সালে প্রতিবেশী ডোমিনিকান প্রজাতন্ত্র তার প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
এদিকে গত শনিবার বিকেলে ফেলিক্সের অসুস্থ ছেলে শিশুটি মারা যায় বলে আরএনডিডিএইচ জানিয়েছে।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ