শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঈদের দিন আ.লীগ নেতার গাড়িতে ধাক্কা, রাতেই ২ বন্ধুকে কুপিয়ে হত্যা

নবীন নিউজ ডেস্ক ১৯ জুন ২০২৪ ০৩:৩৫ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বগুড়ায় ঈদের দিন বিকেলে আওয়ামী লীগ নেতা টিপুর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেলে থাকা ২ বন্ধু শরীফ ও রুমনের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাঁর। এর জেরে রাতে মীমাংসার জন্য ডেকে নিয়ে শরীফ ও রুমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাদের আরেক বন্ধু হোসেন গুলিতে আহত হয়।

এ ঘটনায় নিহত শরীফের মা হেনা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ নেতা, শ্রমিক-নেতা, কাউন্সিলরসহ ১৩ জনের নাম উল্লেখসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রাত আড়াইটার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের নিশিন্দারা খাঁপাড়ার শেখ সৌরভ (২৬), নিশিন্দারা পূর্বপাড়ার নাঈম হোসেন (২৮) ও সুলতানগঞ্জ পাড়ার আজবিন রিফাত (১৯)। 

মঙ্গলবার রাতে সদর থানা করা মামলায় প্রধান আসামি করা হয়েছে, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, বগুড়া শহর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, শেখ সৌরভ, নাঈম হোসেন এবং আজবিন রিফাতসহ ২৮ জনকে আসামি করা হয়। এদের মধ্যে মিঠু ও টিপু আপন দুই ভাই, কাউন্সিলর হিমু টিপুর ভায়রা, আজবিন রিফাত জেলা ছাত্রলীগের কর্মী।

থানায় মামলা সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে হাকিরমোড় এলাকায় প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপুর গাড়ির সাথে রুমনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় টিপু ও তার লোকজনের সাথে শরীফ ও রুমনের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। রাত ১২টার দিকে রুমন শরীফকে বাড়ির বাহির হতে বললে সে বাড়ি থেকে বের হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির শব্দ শুনে বাড়ির বের হয় শরীফের পরিবারের লোকজন। তখন তারা জানতে পারেন চকরপাড়া ইউক্যালিপটাস বাগানের গলিতে শরীফ ও রুমনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। এ সময় তাদের বন্ধু হোসেন ওরফে বুলটকে গুলি করে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় হোসেন জানায়, বিকেলের ঘটনায় মীমাংসা জন্য ডেকে নিয়ে আসা হয় শরীফ ও রুমনকে। এ সময় মিঠু ও টিপুর লোকজন তাদের চারিদিক থেকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা