নবীন নিউজ ডেস্ক ১৯ জুন ২০২৪ ০১:২২ পি.এম
সংগৃহীত ছবি
একের পর এক যুক্তরাজ্য ছাড়ছেন কোটিপতিরা। তবে হঠাৎ কেন ধনীরা দেশটি ছাড়ছে? বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ভবিষ্যতে লেবার সরকারের অধীনে কর বৃদ্ধির আশঙ্কার কারণেই এ বছর রেকর্ড সংখ্যক ধনকুবের যুক্তরাজ্য ছাড়তে চলেছেন।
অভিবাসন পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়েছে, অন্তত এক মিলিয়ন (১০ লাখ) ডলারের সম্পদ আছে এমন সাড়ে ৯ হাজার ব্যক্তি যুক্তরাজ্য ছাড়তে পারেন। যে সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের প্রধান নির্বাহী হান্নাহ হোয়াইটের মতে, ধনী ব্যক্তিদের কাছে যুক্তরাজ্য আর অতোটা আকর্ষণীয় নয়। ব্রেক্সিটের প্রভাব এখনও টের পাওয়া যাচ্ছে। লন্ডনকে আর বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে না।
দেড় লাখ অতিধনী ব্যক্তিদের (হাই-নেট ওয়ার্থ) তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে ইনভেস্টমেন্ট ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথ। এই তালিকায় আছেন বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সিইও, সভাপতি, পরিচালক এবং ম্যানেজিং পার্টনারের মতো গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা, যারা নতুন কোনো দেশে গিয়ে অন্তত ছয় মাসেরও বেশি সময় অবস্থান করেছেন। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ হাজার ৫০০ জন মিলিয়নিয়ার যুক্তরাজ্য ছেড়েছেন।
আসন্ন নির্বাচনে লেবার পার্টির জয়ের সম্ভাবনা এই দেশত্যাগকে তরান্বিত করছে। লেবার পার্টি ধনী ব্যক্তিদের লক্ষ্য করে কিছু খাতে কর বাড়ানোর পরিকল্পনা করছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ