মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রাণ হাতে নিয়ে সেতু পার হতে হয় সাধারণ মানুষের

নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ০২:১৭ পি.এম

সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর গ্রামে হাজারী খালের উপর নির্মিত সেতুটি কয়েকটি গ্রামের সঙ্গে সংযোগ রয়েছে। গত ১০ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের সেতুটি দিয়ে পার হতে হয় প্রাণ হাতে নিয়ে। 

স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে সেতুটি নির্মাণ করে নিজ অর্থায়নে মরহুম সাবেক সংসদ সদস্য সৈয়দ আলহাজ সৈয়দ মাসুদ রেজার চাচা মরহুম সৈয়দ মোহাম্মদ আলী ৮ লাখ টাকা ব্যয় করেন। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সেতুর সিমেন্টের ঢালাই দেওয়া স্লিপারের বেশির ভাগই ভেঙ্গে পরে খালে ঝুঁকেছে। ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে সেতুটি।

অথচ দশ বছর পার হলেও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি সংস্কার ও নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না। নিরুপায় হয়ে স্থানীয়রা, সেতুটির উপরে সুপারি গাছ ও বাসের সাঁকো নির্মাণ করে চলাচল করছে। এমন পরিস্থিতিতে ঝুঁকিতে পড়েছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করা রামনগর, কাফিলা রূপারজোর, গাবুয়া রামনগর, ঢালমারা মহেষপুরসহ কয়েক গ্রামের মানুষের। এই সেতু দিয়ে প্রতিদিন রামনগর আলিয়া হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা, জনতা মাধ্যমিক বিদ্যালয়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য রামনগর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, ঢালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও রয়েছে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় , মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের হাজার হাজার ছাত্রছাত্রীরা নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার স্বীকার হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

দেখা যায়, প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই দেওয়া স্লিপারগুলো খুলে নিচের দিকে ঝুলে গেছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ভেঙে গিয়ে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা চলাচলের জন্য সিমেন্টের ঢালাই দেওয়া স্লিপার না থাকায় লোহার এ্যাঙ্গেলগুলোর সঙ্গে সুপারি গাছ ও বাঁশের মাচা তৈরি করে পারাপার হচ্ছে।

সেতুর সিমেন্টের স্লিপারের বিভিন্ন স্থানে ফাঁকা হয়ে ঝুলে আছে। সেতুর ক্রস এ্যাঙ্গেলগুলো বেঁকে গিয়েছে, আবার কোথাও মরিচা ধরে বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। মানুষ নিরুপায় হয়ে সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় কৃষকেরা তাদের মাথায় করে ধান, চাল ভাঙা সেতুর ওপর দিয়ে পারাপার করছেন। বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির কালবেলাকে জানান, হাজারী খালের উপর অবস্থিত সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর মাঝখানের সিমেন্টের স্লিপার খুলে ক্রস এ্যাঙ্গেলগুলো বেঁকে নড়বড়ে হয়ে গেছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এ দুর্ঘটনা এড়াতে অতিদ্রুত সেতুটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন। এ ছাড়া আর কোনো উপায় দেখি না।

বাকেরগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, সেতুটি কোনো প্রকল্পের আওতাধীন এলজিইডির না গ্রামীণ সড়কের এবং কাবিখা প্রকল্পের সেটা ভালো করে জানতে হবে। না জেনে কিছু বলা যাবে না।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা