শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে আরাকানদের সঙ্গে সংঘর্ষে ২০০ জান্তা সেনা নিহত

নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৯:৫৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে একজন কৌশলগত কমান্ডারসহ প্রায় ২০০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। সেই সাথে আরো ১০টি জান্তা ক্যাম্প দখল করেছে তারা। 

সেখানকার জাতিগত বাহিনী জানিয়েছে, গত মাসে উত্তর মংডু দখল করার পর টাউনশিপের দক্ষিণে জান্তা সামরিক ক্যাম্প এবং সীমান্তরক্ষী পুলিশ ক্যাম্পগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বুথিডাং শহর দখলের পর মে মাসের শেষের দিকে মংডু শহরে বড় আকারের আক্রমণ শুরু করে তারা। দুটি শহরই বাংলাদেশের সীমান্তের কাছে উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে অবস্থিত। ঐ এলাকা মূলত রোহিঙ্গাদের আবাসস্থল।

শুক্রবার আরাকান আর্মি বলেছে, তারা এই সপ্তাহে আরো চারটি জান্তা ক্যাম্প দখল করেছে, যার মধ্যে মাওয়ায়াদ্দি কৌশলগত কমান্ড বেস এবং নাখাউং টো ক্যাম্প রয়েছে। যুদ্ধের সময় জান্তা বাহিনীর মাওয়ায়াদ্দির কৌশলগত কমান্ডার কর্নেল তাইজারসহ প্রায় ২০০ জন জান্তা সৈন্য নিহত হয়েছেন।

আরাকান আর্মি বুধবার রাতে হামলা চালানোর পর টাউনশিপের প্রবেশপথে সুপরিচিত জান্তা ক্যাম্প আহ লেল থান কিয়াও দখল করে। হামলার আগে প্রায় ২০০ জন জান্তা সৈন্য এবং সীমান্তরক্ষী কর্মী ক্যাম্পে ছিল। তাদের মধ্যে অনেকে অন্যান্য ঘাঁটিতে ফিরে গেছে বলে জানা গেছে।

জান্তার সামরিক বাহিনী আহ লেল থান কিয়াউ ক্যাম্প এবং মাওয়ায়াদ্দি কৌশলগত কমান্ড বেস রক্ষা করতে বিমান হামলা এবং কামান গোলা ব্যবহার করেছিল।

আরাকান আর্মি শুক্রবার আরো বলেছে, তারা অনককে যুদ্ধবন্দী নিয়েছে। এছাড়া জান্তা সৈন্যদের যারা আত্মসমর্পণের পরিবর্তে পালিয়ে গেছে তাদের সন্ধান অব্যাহত রেখেছে।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, মংডু থেকে অন্তত ২৮টি পরাজিত জান্তা সেনা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়েছে।

গত রোববার (৯ জুন) পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ১৩০ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ