নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০৯:৫১ এ.এম
রাজধানী ঢাকার পশুর হাটগুলোতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুরু হয়েছে বেচাকেনা। গাবতলীর হাটে গরু, ছাগলসহ এসেছে মরুভূমির ‘জাহাজ খ্যাত’ উট। বাদ পড়েনি বিদেশি পশু দুম্বাও। তবে পশুর সরবরাহ থাকলেও বেচাকেনা এখনো জমে উঠেনি নগরীর এই হাটটিতে। তবে ছাড়েননি ব্যবসায়ী ও খামারিরা। তাদের প্রত্যাশা, কোরবানির একদিন আগে হলেও আশানুরূপ দাম দিয়েই কিনবেন ক্রেতারা।
বৃহস্পতিবার (১৩ জুন) সরেজমিনে দেখা যায়, বড় থেকে শুরু করে কোরবানিযোগ্য ছোট আকারের গরুটি রয়েছে বাজারটিতে। এছাড়াও রয়েছে বিভিন্ন আকারের ছাগলও। এখানে আসা অধিকাংশ গরু ব্যবসায়ী ও খামারিরা ঢাকার বাইরে থেকে আসা।
বাজার ঘুরে দেখা যায়, খামারিদের কাছে রয়েছে হরেক রকমের নামধারী গরু, কোনোটির নাম বাদশা, কোনোটির সোহেল প্রভৃতি। এছাড়াও বাজারটিতে মহিষসহ দুইটি উট এবং তিনটি দুম্বাও দেখা গেছে। যেগুলো দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
গরু ব্যবসায়ী ও খামারিরা বলছেন, পশুর হাটে ক্রেতা কম থাকায় বর্তমানে বিক্রি কম। তবে শুক্র-শনিবার (১৪-১৫ জুন) বাড়তে পারে বেচাকেনা। তাদের দাবি, এখন যারা আসছেন তারা অধিকাংশই দর্শনার্থী, এসেছেন দাম যাচাই করতে। আর যারা আসছেন, তারা সবচেয়ে বেশি নজর দিচ্ছেন মাঝারি ও ছোট আকারের গরুর দিকে।
বাবর আলী নামের একজন ছাগল ক্রেতা বলেন, “ছাগলের দাম মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তবে দাম হাঁকাচ্ছে অনেক বেশি। তাই দর কষাকষি করতে হচ্ছে। ক্রেতা কম থাকায় দাম ছাড়ছে না। শনিবার হতে ছাড়বে হয়ত। ছাগল কেনার নিয়ত করেই আসছি। দেখি কি হয়।”
গরু ক্রেতা আব্দুল রশিদ বলেন, “দুটো গরু ও দুটো ছাগল কিনলাম। মাঝারি গরু বিক্রি বেশি দেখছি। পশুর দাম মোটামুটি কমের মধ্যে আছে। আরও দাম কমবে। গরু-ছাগলের অভাব এ বছর বাজারে নেই। দামও কম আছে। তাই এ বছর সবাই পশু কিনতে পারবে।”
গরু বিক্রেতা এনামুল বলেন, “এ বছর ৯টি গরু নিয়ে এসেছি। সবচেয়ে বেশি দাম রেখেছি ৯ লাখ। আর সবচেয়ে কম দাম ৩ লাখ। বেচাকেনা এখনো জমে উঠেনি। তবে এই বাজারে কোরবানির আগের দিন হলেও বিক্রি হয়। বাজারটি অনেক বড়। অনেক গরু উঠে। তাই আমরাও নিয়ে আসি।”
ছাগল বিক্রেতা আবু সাঈদ বলেন, “কাস্টমার (ক্রেতা) এখনো আসেনি। যারা আসছেন তারা দেখার মানুষ। তাদের মধ্যে দু-একজন ক্রেতা আসছেন। দাম কম বেশি মিলায় আছে। তবে গতবারের চেয়ে এবার দাম কমই আছে। ক্রেতা হয়ত নামবে শনিবার থেকে।”
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা