নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০৩:৩৭ পি.এম
ভেজালযুক্ত খাবার খেলে উপকার থেকে ক্ষতি বেশি হয়। ভেজালযুক্ত খাবারের তালিকায় থাকে তেল, দুধ, ফলসহ নানা সবজি। মাছ-মাংসও বাদ পড়ে না এই তালিকা থেকে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে ভেজালযুক্ত ও ভেজালমুক্ত খাবারে পার্থক্য করতে পারবেন।
১. দুধ
একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না। দুধ গরম করতে গেলে রঙ যদি হলুদ হয় তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট।
২. মধু
এক গ্লাস পানিতে এক চামচ মধু ফেলে দেখুন। খাঁটি মধু হলে সবটাই গ্লাসের তলায় গিয়ে জমা হবে। যদি মধুতে সুগার সিরাপ বা অন্য ভেজাল থাকে, তা হলে পানিতে মিশে যাবে।
৩. গুঁড়ো মসলা
রান্নায় যে গুঁড়ো মসলা ব্যবহার করছেন, তা খাঁটি কি না জানতে ঘরেই কিছু পরীক্ষা করে নিতে পারেন। এমনিতেও গুঁড়ো মসলায় এখন কৃত্রিম রঙের ব্যবহার বেড়েছে। এখন মসলায় পাওয়া যায় ইথিলিন অক্সাইড নামে এক পদার্থ। এই রাসায়নিক বেশি মাত্রায় শরীরে ঢুকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। প্যাকেটজাত মসলা কিনে আনলে এক গ্লাস পানিতে এক চামচ গুঁড়ো মসলা ফেলে দেখবেন। হলুদ গুঁড়ো খাঁটি হলে সবটাই পানির নিচে জমা হবে। উপরের পানি পরিষ্কার থাকবে। ভেজাল হলে পানিটা ঘোলা হয়ে যাবে। মরিচ গুঁড়োর ক্ষেত্রেও তাই। ভেজাল হলে লাল রং ভেসে উঠবে পানির উপরে।
৪. চা বা কফি
দিনভর ক্লান্তির পর এক কাপ চা বা কফিতে শান্তি পাই আমরা। দোকান থেকে নামী সংস্থার চা বা কফি কিনে আনছেন ঠিকই, কিন্তু তা কতটা খাঁটি সেইটা কি দেখছেন? ভেজা পেপারে কিছুটা চা পাতা ফেলে দেখুন। যদি পেপারে হলুদ বা কমলা ছাপ পড়ে যায়, তা হলে বুঝতে হবে, চা পাতায় কৃত্রিম রঙ মেশানো আছে। এক কাপ পানিতে এক চামচ কফির গুঁড়ো ফেলে দেখুন। কফি খাঁটি হলে পানিতে ভেসে বেড়াবে। ভেজাল থাকলেই তা মিশতে শুরু করবে।
৫. সবজি
তুলার পানিতে ভিজিয়ে বা ভোজ্য তেলে ডুবিয়ে সবজির গা ঘষতে থাকুন। যদি দেখেন তুলাতে রঙ উঠছে, তা হলেই বুঝতে হবে কৃত্রিম রঙ মেশানো হয়েছে।
৬. ফল
বাজার থেকে কেনা ফল কতটা টাটকা, তাও ধরতে পারবেন। ধরুন, পাকা কলা কিনে আনলেন। এ বার কলার গায়ে কিছুটা পানি ছিটিয়ে দিন। যদি দেখেন কলার রং বদলে খয়েরি হয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে সেটিকে জোর করে পাকানো হয়েছে। সেই কলায় ক্যালশিয়াম কার্বাইড রয়েছে।
৭. আটা
এক চামচ আটা এক গ্লাস পানিতে মেশান। আটা খাঁটি হলে চট করে মিশবে না। তলানিতে জমা হবে। ভেজাল হলেই পানি ঘোলা হয়ে যাবে।
৮. তেল
সরষে তেল কিনে এনে প্রথমে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর ফ্রিজ থেকে বার করে যদি দেখেন তেল খানিকটা জমে সাদা হয়ে গিয়েছে, তা হলে জানবেন সেই তেলে ভেজাল রয়েছে। খাঁটি সরষে তেল কখনও জমে না। হাতের তালুতে আঙুল দিয়ে সরষে তেল ঘষে দেখুন। যদি তেল রঙ ছেড়ে যেতে শুরু করে, কোনও অন্য রকম গন্ধ পান, চিটচিটে ভাব অনুভব করেন, বুঝবেন সেই তেল ভেজাল।
৯. মাখন
একটি চামচে খানিকটা মাখন তুলুন। খাঁটি মাখন চটজলদি গলে যাবে। ভেজাল হলেই সেটি গলতে দীর্ঘ সময় নেবে।
নবীন নিউজ/এফ
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন