নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০২:৪২ পি.এম
নেত্রকোনার একটি গরুর খামারে ঈদের বাজারে নেয়ার আগেই গত তিনদিনে ২৭ টি গরুর মৃত্যু হয়েছে। কোরবানির পশুগুলোর মৃত্যুর কারণে দিশেহারা মালিক। জেলার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে এই ক্ষতির ঘটনাটি ঘটে।
রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জাহেরুল ইসলাম নামের খামার মালিকের তিনটি খামারে এই ক্ষতি হয়। আরও পাঁচটি গরু অসুস্থ রয়েছে। খবর পেয়ে নেত্রকোনা প্রাণিসম্পদ বিভাগের কর্তকর্তারা খামার পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এছাড়াও একটি মেডিকেল টিম দিয়েছেন খামারে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে গরুকে কাঁচা ঘাস দেয়। পরেরদিন রবিবার থেকে গুরুগুলো অসুস্থ হতে থাকে। এরপর সোমবার পর্যন্ত দিনব্যাপী একে একে ১৩ টি গরু মারা যাওয়ায় আতঙ্কের মধ্যে পড়েন মালিক। চিকিৎসা দিতে দিতে মঙ্গলবার দিনসহ সারা রাতে আরও ১১ টি গুরুর মৃত্য হয়। এরপর বুধবার সকাল পর্যন্ত আরও তিনটি গরু মারা যায়।
এ ঘটনায় বুধবার (১২ জন) সকাল থেকে প্রাণিসম্পদ কর্মকর্তারা গিয়ে হাজির হন ওই খামারে। ছোট বড় বিভিন্ন দামের ২৭ গরুর মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ঈদের আগে এমন ক্ষতিতে দিশেহারা ফার্ম মালিক। মৃত ২৭ গরুর মধ্যে গাভী দুটি ও বাছুর দুটি। বাকীগুলো সব ষাঁড় ছিলো।
খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় তার ফার্মের গরুগুলোকে নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ান। এরপর রবিবার থেকে গরুগুলো অসুস্থ হতে থাকে। ধীরে ধীরে অসুস্থ হওয়া গরুগুলো এক এক করে মরতে শুরু করে। খামারে মোট ১০৭ টি বিভিন্ন বয়সের গরু ছিলো। তারমধ্যে ১৪ টিই বিক্রিযোগ্য ষাঁড় গুরু ছিলো। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানান এই ক্ষতিগ্রস্থ খামারি।
এদিকে পরিদর্শনকালে প্রাণিসম্পদের উপ সহকারী গোপাল চন্দ্র সরকার বলেন, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে বৃষ্টির দিনে কাঁচা ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকার ফলে ঘাসের নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। এ ব্যাপারে খামারির সাথে মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করছে এবং খোঁজ খবর রাখছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা