নবীন নিউজ ডেস্ক ১৩ জুন ২০২৪ ০১:৩৬ পি.এম
সংগৃহীত ছবি
৩০০ কোটি রুপির সম্পত্তির লোভে নিজের শ্বশুরকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছেন তার পুত্রবধূ। রাস্তায় হাঁটতে বেরিয়ে গাড়িচাপা পড়ে মৃত্যু হয়েছিল ৮২ বছর বয়সী এক বৃদ্ধের। প্রাথমিকভাবে একে দুর্ঘটনাই ভেবেছিল পুলিশ। তবে এরপরই রহস্যের জট খুলতে থাকে। জানা যায় নিছক কোনো দুর্ঘটনা নয়, পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিলো এটি। এই হত্যার নেপথ্যে যে ৩০০ কোটি রুপি মূল্যের সম্পত্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।
পুলিশ সূত্র জানিয়েছে, শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারের ৩০০ কোটির রুপির সম্পত্তির হাতিয়ে নিতেই পুত্রবধূ লোক ভাড়া করে তাকে গাড়িচাপায় খুন করিয়েছেন। কিন্তু কীভাবে সেই খুনকে দুর্ঘটনা বলে দেখানো যায়, তারও ছক কষেছিলেন।.
বুধবার ১২ জুন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বশুরকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নাগপুর শহর পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক অর্চনা পুত্তেওয়ারকে গ্রেফতার করা হয়েছে। শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারকে গাড়ি চাপা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর অর্চনাকে গ্রেফতার করা হয়।
পুলিশের তদন্তে দেখা গেছে, ঘটনার দিন পুরুষোত্তম পুত্তেওয়ার তার স্ত্রী শকুন্তলার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন শকুন্তলা। হাসপাতাল থেকে ফেরার পথেই পুরুষোত্তমকে গাড়ি চাপা দেওয়া হয়।
হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে শহর পরিকল্পনা বিভাগে অর্চনার কাজে ব্যাপক অনিয়মও পাওয়া গেছে। নানা অনিয়মের অভিযোগ থাকলেও এর আগে তিনি তার রাজনৈতিক সংযোগের কারণে পার পেয়ে যেতেন। হত্যা মামলার সূত্র ধরে অর্চনার দুর্নীতির বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে।
হত্যার বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শ্বশুরকে গাড়ি চাপা দেওয়ার জন্য লোক নিয়োগ করেছিলেন অর্চনা। আর ওই ঘটনাটি মঞ্চস্থ করার জন্য ১ কোটি রুপি খরচ করেছিলেন তিনি। এর মধ্যে গাড়ি চাপা দেওয়ার জন্য খুনিকে একটি ব্যবহৃত গাড়িও কিনে দিয়েছিলেন। আর এসব কিছু তিনি করেছিলেন শ্বশুরের ৩০০ কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ পাওয়ার জন্য।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ৫৩ বছর বয়সী অর্চনা তার চিকিৎসক স্বামীর গাড়িচালক বাগদে এবং নীরজ নিমজে ও শচীন ধর্মিক নামে আরো দুজনের সঙ্গে হত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশ অভিযুক্ত সবার বিরুদ্ধে আইপিসি এবং মোটরযান আইনের অধীনে হত্যা এবং অন্যান্য ধারা যোগ করে মামলা করেছে। পাশাপাশি দুটি গাড়ি, স্বর্ণালংকার ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ