নবীন নিউজ, ডেস্ক ১২ জুন ২০২৪ ১২:২০ পি.এম
শোবিজের এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। গান থেকে টিভি পর্দা- একসঙ্গে বহু কাজ করেছেন এই জুটি। তবে ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখনো। তার প্রমাণ মিলল আরও একবার।
বিচ্ছেদের পর এই প্রথম এক ছাদের নিচে হাজির হলেন তাহসান ও মিথিলা। চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’র ট্রেলার প্রকাশ উপলক্ষে মঙ্গলবার(১১জুন) একটি সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেছে তাদের। ঢাকার একটি স্বনামধন্য ক্লাবে জমকালো সেই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষাসহ একঝাঁক তারকা।
সংবাদ সম্মেলনে ট্রেলার উন্মোচনের পাশাপাশি জানানো হয় এর বিস্তারিত। সাসপেন্স ড্রামা ঘরানার ‘বাজি’ সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে। আরিফুর রহমানের পরিচালনায় এটি আসছে ঈদে চরকিতে।
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ, আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা- সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।’
পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে বাজি, অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেয়ার, আশা করছি সবার ভালো লাগবে সিরিজটি।’
মিথিলা বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজ করেছি, অভিজ্ঞতা ভালো। আর এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সবসময় দর্শকদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টায় থাকে। তারই ধারাবাহিকতায় এবার সারা দেশ যখন ক্রিকেটের উন্মাদনায় মেতে আছে সেই সময় ক্রিকেট নিয়ে একটি অসাধারন গল্প নিয়ে চরকি সারা দেশের মানুষের জন্য নিয়ে এল বাজি। ক্রিকেটের নানা অজানা গল্প যা মানুষ আগে দেখেনি তা দেখতে পাবে এই সিরিজে, আশা করছি অন্যরকম কিছু একটা দর্শক দেখতে পাবে এই সিরিজের মাধ্যমে।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’