নবীন নিউজ, ডেস্ক ১০ জুন ২০২৪ ০৪:৫৮ পি.এম
বলিউডের বরেণ্য অভিনেত্রী ফরিদা জালাল। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বহুল আলোচিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করেন ফরিদা। তা ছাড়াও শাহরুখের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’
তবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।
ফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’