কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ নজর কারে সবার । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ট্রেনটি বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করছে দ্রুত গতিতে। পণ্যবাহী একটি ট্রেন। চালক ছাড়াই প্রায় ৭০ কিলোমিটার(৪৩ দশমিক ৪ মাইল) পথ ছুটে চলেছে ট্রেনটি । যদিও এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেনটির গতির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে থাকা মানুষের মধ্যে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ভারতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ভারতের জম্মু-কাশ্মীরের কাথুয়া রেলস্টেশন থেকে পণ্যবাহী ট্রেনটি চালক ছাড়াই পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুরে এসে পৌঁছায়।
কর্মকর্তারা বলেছেন, নুড়িপাথরবোঝাই ৫৩ বগির পণ্যবাহী ট্রেনটি জম্মু থেকে পাঞ্জাবে আসছিল। ক্রুদের দায়িত্ব বদলানোর জন্য কাথুয়া রেলস্টেশনে চালক ট্রেনটি থামান। কর্মকর্তারা জানান, ওই জায়গায় রেললাইনে ঢাল ছিল। চালক ও তার সহকারী নেমে যাওয়ার পর হঠাৎ ট্রেনটি নিজে নিজে চলতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে শুরু করে। থামানোর আগে ৭০ কিলোমিটারের বেশি পথে, সেটি পাঁচটি স্টেশন পেরিয়ে যায়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুতগতির ট্রেনটিকে পরে থামানো হয়েছে। এ সময় কোনো দুর্ঘটনা কিংবা কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় রেলওয়ে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের ওপর কাঠের ব্লক ফেলে দ্রুতগতির ট্রেনটির গতি কমিয়ে ফেলা হয়। একপর্যায়ে ট্রেনটি থামানো হয়। এমন অবাক করা ঘটনা কেন ঘটল, তা অনুসন্ধানে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর কখনোই না ঘটে, সেটা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা তার পথের যে রেল ক্রসিং সেগুলো বন্ধ করে দেন। ওই পথে অন্য ট্রেনের চলাচল ও রেলক্রসিং বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ