নবীন নিউজ ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ০১:০৪ পি.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড থেকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি।
তাদের ক্ষমার আদেশ দিয়ে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন। এছাড়া দোষী সাব্যস্তদের শাস্তি বাতিল করার পাশাপাশি তাদের নির্বাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে আমিরাতের অ্যাটর্নি-জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি দোষীদের সাজা বন্ধ করার এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের সব নাগরিকেকে দেশের আইনকে সম্মান করার আহ্বান জানিয়ে অ্যাটর্নি-জেনারেল বলেন, মতো প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। রাষ্ট্র মত প্রকাশের বৈধ উপায় প্রদান করে এবং জাতি ও জনগণকে এই অধিকার দেয়, যেন তাদের স্বার্থের কোন ক্ষতি না হয়।
গত ২২ জুলাই তিনজন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং আমিরাতে দাঙ্গা ও বিক্ষোভের জন্য কারাগারে থাকার পর আরো ৫৪ জনকে নির্বাসনের আদেশ দেওয়া হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন