নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ১১:১২ এ.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চার জিম্মিকে উদ্ধারে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালানো হয়। একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো এ হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি হামাস–নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তরের।
হামলার জেরে গাজার লাখো উদ্বাস্তুর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার ( ৯জুন) এসব হামলার ঘটনা ঘটে।
সবচেয়ে জোরালো হামলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ ও নুসেইরাত এলাকায়। এ ছাড়া দক্ষিণের রাফা শহর ও গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ‘অনেক’। আহত ব্যক্তিদের অনেকে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।
তারা বলেছে, নুসেইরাত শরণার্থী ক্যাম্পে চালানো ইসরায়েলি গণহত্যায় অন্তত ২১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪’শরও বেশি ফিলিস্তিনি। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে গাজার মিডিয়া অফিস।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃতরা হলেন নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালানো হয়। তবে গাজায় এত মানুষের হতাহত হওয়ার বিষয়ে কিছু জানায়নি ইসরায়েল। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাস্তায় এখনো ‘অনেক’ মরদেহ পড়ে আছে। আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন।
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তাসংস্থাকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা।
মুহুর্মুহু বোমা হামলায় উপত্যকাজুড়ে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তবে জনাকীর্ণ হাসপাতাল থেকে টেলিফোনে এক প্রতিবেদক হিন্দ কৌদারি জানান, পরিস্থিতি বেশ উত্তেজনাকর। আতঙ্কে, প্রাণভয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। কিন্তু কোথায় যাবেন, জানেন না কেউ।
হিন্দ কৌদারি আরও বলেন, ‘প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে আসছে। জনাকীর্ণ হাসপাতালের ভেতরে মানুষের চিৎকার, চেঁচামেচি, কান্না শোনা যাচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে।’
ডক্টরস উইদাউট বডার্সের (এমএসএফ) চিকিৎসক তানয়া হাজ-হাসান বলেন, আল-আকসা হাসপাতালে রীতিমতো রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, এটা একটা কসাইখানা। তিনি আরও বলেন, ‘যেসব ছবি ও ভিডিও আমার হাতে এসেছে, তাতে দেখেছি, হাসপাতালে রোগীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অনেকের বিভিন্ন অঙ্গহানি হয়েছে।’
৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ