নবীন নিউজ, ডেস্ক ০৭ জুন ২০২৪ ১২:৪৬ পি.এম
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর মধ্যে একটি জাফরান। দাম যার আকাশছোঁয়া। আকাশছোঁয়া দামের কারণেই এই মসলাকে বলা হয়- রেড গোল্ড বা লাল সোনা। অতিমূল্যবান এই মশলার বাজারে একক আধিপত্য রয়েছে উপসাগরীয় দেশ ইরানের।
একাই বিশ্বের ৮০ শতাংশ জাফরান উৎপাদন করে থাকে এই ইসলামিক প্রজাতন্ত্র। এই বাজারে ইরানিরা এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্রের একের পর এক অবরোধও তাদের এই ব্যবসায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।
ইরানে জাফরান চাষ বেশি কেন?
ইরানের আবহাওয়া জাফরান চাষের জন্য দারুণ উপযোগী। এ ছাড়া দেশটিতে এর চাষের জন্য অনেক কম দামে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। তারা কঠোর পরিশ্রম করেন। জাফরান চাষ এবং এটি উৎপাদনে অধিকাংশ শ্রমিকই নারী।
উন্নত মানের এক কেজি জাফরানের মূল্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ লাখ টাকারও বেশি।
জাফরানের দাম এত বেশি কেন?
প্রথমত জাফরানের হার্ভেস্ট বা আহরণ প্রক্রিয়া বেশ জটিল। কারণ, প্রাচীন পদ্ধতিতে হাতের মাধ্যমে ফুল থেকে জাফরান সংগ্রহ করা হয়। ‘অটাম ক্রকাস’ ফুলের ঠিক মাঝখানে তিনটি নরম গর্ভদণ্ড থাকে। আর এগুলোই জাফরান। মাত্র ১ পাউন্ড বা ৪৫৩ গ্রাম জাফরান পেতে প্রয়োজন ১ লাখ ৭০ হাজার ফুল।
দামি এই মশলা নিয়ে গবেষণা করছেন, ইউনিভার্সিটি অব ভার্মন্টের গবেষক আরাশ গালে। তিনি বলেন, বেশকিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই মসলা চাষ করতে হয়। ক্ষেত থেকে ফুল সংগ্রহ, ফুল থেকে কাঠি বের করে আনা এবং সেগুলো শুকিয়ে জাফরান বানানোর প্রতিটি ধাপ হাতের মাধ্যমে করতে হয়। এতো বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন।
জাফরান থেকে ইরানের আয় কত জানেন কী?
২০১৯ সালে ২৫০ টন জাফরান উৎপদন করেছিল ইরান। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২২ হাজার কোটি টাকা।
ইরান ছাড়াও ভারত, স্পেন, গ্রিস, মরক্কো, ইতালি, আজারবাইজান, তুরস্ক ও আফগানিস্তানে চাষ হয় মহামূল্যবান এই মসলা। তবে ইরানের তুলনায় তাদের উৎপাদিত জাফরানের পরিমাণ খুবই কম। ইরান ২৫০ টন উৎপাদন করে যেখানে প্রথম স্থান ধরে রেখেছে, সেখানে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত উৎপাদন করে মাত্র ১৮-২০ টন।
জাফরানের রয়েছে অনেক উপকারিতা। ক্যান্সার মোকাবিলায় এর উপকারিতা অনেক, হার্টের উপকার, ত্বকের উজ্বলতা বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকর এই মমলা। ওষধিগুণেও সমৃদ্ধ এটি। যুগ যুগ ধরে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে আগুন রঙা এই জাফরান।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ