নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০৫:২২ পি.এম
বর্তমান সরকার নতুন প্রজন্মকে মাঠমুখী করতে স্কুল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু খেলার মাঠই যখন দখল হয়ে যায় তখন শিশু-কিশোর শিক্ষার্থীরা খেলবে কোথায়? এমনই প্রশ্ন উপজেলার খামারমুন্দিয়া গ্রামের সচেতন মহলের। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল-সুস্থ দেহ সুন্দর মন’ প্রবাদটি যেন ভেস্তে যেতে বসেছে ওই গ্রামে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসার খেলার মাঠটিতে বালি স্তুপ করে দখল করে রাখা হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার শিশু কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু সম্প্রতি নিজ ইউনিয়নের একটি রাস্তার ঠিকাদারি কাজ নিয়েছেন। ওই রাস্তা নির্মাণে ব্যবহার করা বালি তিনি সংশ্লিষ্ট রাস্তায় না ফেলে রাতের আঁধারে মাদরাসার মাঠে স্তুপ করে রাখেন। মাদরাসাটির পরিচালনা পরিষদের সদস্যরা এবং প্রতিষ্ঠান প্রধান বালি স্তুপ করে রাখার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। মাদরাসাটির শিক্ষার্থীরা স্কুল চলাকালীন ক্লাস না থাকলে মাঠে খেলাধুলা করে।
এ ব্যাপারে খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট রবিউল ইসলাম বলেন, হঠাৎ করে একদিন মাদরাসায় যেয়ে দেখি মাঠে বালির স্তুপ। খোঁজ নিয়ে জানতে পারলাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু বালি রেখেছেন। এ ব্যাপারে কথা বলতে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি আমাকে জানান, বৃষ্টির কারণে ২/৩ দিনের জন্য রেখেছি। দ্রæত সরিয়ে নেব। এতো দিন হয়ে গেলো অথচ আজ অব্দি তিনি বালি মাদরাসা মাঠ থেকে সরাননি। বালি রাখার কারণে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি।দ্রুত বালি অপসারণের দাবি জানাচ্ছি।
ঝিনাইদহ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নাজমা সামাওয়াত বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ দখলের কোনো নিয়ম নেই। ওই প্রতিষ্ঠানের খেলার মাঠে বালি ফেলে কেনো দখল করে রাখা হয়েছে তা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি