নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০৪:৩২ পি.এম
শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় চমক দেখিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এ গবেষণা করে।
গতবারের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির অবস্থান ছিলো ৬৯১ থেকে ৭০০ রেঞ্জের মধ্যে কিন্তু এবারই প্রথম তা ডিঙিয়ে ওপরে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।
কিউএস র্যাংকিংয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ১ হাজার ৫০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫৪ তম যা দেশের স্থান পাওয়া সব বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে। এর আগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১০০০ রেঞ্জের মধ্যে ছিল।
দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (বুয়েট) উন্নতি করেছে। গত বছরের ৮০১-৮৫০ রেঞ্জ থেকে এবার ৭৬১-৭৭০ রেঞ্জে উন্নীত হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ ছাড়া, দেশের তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে উঠে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছরের ৯০১-৯৫০ রেঞ্জ থেকে নেমে এবার ৮৫১-৯০০ রেঞ্জে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়টি।
এই তিন বিশ্ববিদ্যালয় ছাড়াও র্যাংকিংয়ে স্থান পাওয়া দেশের বাকি ১২ বিশ্ববিদ্যালয় হলো-ব্র্যাক বিশ্ববিদ্যালয় (১০০১-১২০০); চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১১৮তম অবস্থান নিয়ে ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে (আইআইটিবি) এবং ৩১৫তম অবস্থান নিয়ে পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়। এই র্যাঙ্কিংয়ে এখন আটটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়। প্রতিটি সূচকে ১০০ করে স্কোর থাকে। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি