নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ০২:২৪ পি.এম
মিস্টার বিস্ট নামে পরিচিত জিমি ডোনাল্ডসনই এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউবার। এই ভিডিও প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবের সংখ্যায় টি-সিরিজকে ছাড়িয়ে গেছে তাঁর চ্যানেল। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে খবরটি জানান মিস্টার বিস্ট নিজেই।
এক্সে মিস্টার বিস্টের পোস্ট করা একটি ছবিতে সর্বশেষ সাবস্ক্রিপশনের পরিসংখ্যান দেখানো হয়েছে। এতে দেখা যায়, তাঁর ইউটিউব চ্যানেলে বর্তমানে ২৬ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার রয়েছেন। অন্যদিকে টি-সিরিজের অনুসারী সংখ্যা ২৬ কোটি ৬০ লাখ।
মন্তব্যে অনেকেই মিস্টার বিস্টকে ১ বিলিয়ন বা ১০০ কোটি সাবস্ক্রাইবার পাওয়ার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।
এর আগে গত মাসেই সর্বোচ্চ সাবস্ক্রাইবের অবস্থানে থাকা টি-সিরিজ চ্যানেলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মিস্টার বিস্ট। টি-সিরিজ চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি বক্সিং ম্যাচের আহবান জানিয়েছিলেন তিনি। সেই সময়টিতে টি-সিরিজ সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল থাকলেও এটির কাছাকাছি চলে এসেছিল মিস্টার বিস্ট।
চ্যানেলের সাফল্য জানিয়ে করা মিস্টার বিস্টের পোস্টে সবার আগে যারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের মধ্যে টেসলার সিইও ইলন মাস্ক অন্যতম। তিনি লিখেছেন, ‘বাহ, অভিনন্দন।’
এক্সের পোস্টে মিস্টার বিস্ট সর্বশেষ পরিসংখ্যানের ছবি প্রকাশ করে এর ক্যাপশনে লিখেছেন, আমি পিউডাইপাইয়ের (চবউিরবচরব) প্রতিশোধ নিয়েছি।
জানা যায়, সুইডিশ ইউটিউব তারকা পিউডাইপাইয়ের আসল নাম ফেলিক্স কেজেলবার্গ। এক সময় তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবার। শুধু তাই নয়, এক সময় তিনি টি-সিরিজকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবের মালিক হয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে পিউডাইপাইয়ের সঙ্গে ডিজনি সম্পর্ক ছিন্ন করে এই অভিযোগে যে, চ্যানেলটির কিছু ভিডিওতে নাৎসি রেফারেন্স রয়েছে। ২০২০ সালে পিউডাইপাই চ্যানেল ইউটিউবে আর কখনো কনটেন্ট পোস্ট না করার ঘোষণা দিয়েছিল। সেই সময়ে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ১০ কোটি ২০ লাখ।
নবীন নিউজ/এফ
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন