নবীন নিউজ ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ১১:০৬ এ.এম
সংগৃহীত ছবি
জাঁকজমক আয়োজনে সেজেছিল মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। গত দু’দিন ধরে এখানেই বিয়ের সব অনুষ্ঠান হলো এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। রাজকীয় আয়োজনে তাদের এই বিয়েতে বলিউডের সব তারকাসহ বিশ্বের বিভিন্ন সাবেক প্রধানমন্ত্রী, শিল্পপতি ও উদ্যোক্তারা ছিলেন অতিথি।
এই আয়োজনে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি। এরপরও নিমন্ত্রণ ছাড়াই হাজির হয়ে পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দু’জন। অবৈধভাবে বিয়ের অনুষ্ঠানে প্রবেশের জন্য দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রথমে নিরাপত্তারক্ষীরা আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সিকিউরিটি অফিসার বলরামসিং লাল এ ব্যাপারে অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইয়ে বলা হয়েছে, শনিবার (১৩ জুলাই) ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দ্বিতলায় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। ওই ব্যক্তিকে সিকিউরিটি ইনচার্জের কাছে নেয়া হয় এবং সন্দেহজনককে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ভিরারের বাসিন্দা লুকমান মহম্মদ শফি শেখ (২৮) ব্যক্তি ১০ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানে প্রবেশ করেন। অনুষ্ঠানে প্রবেশের জন্য বিশেষ পাস দেয়া ছিল সবাইকে। পরে শেখ স্বীকার করেছেন যে, কৌতূহলবশত আম্বানির ছেলের বিয়েতে এসেছিলেন তিনি।
দ্বিতীয় ঘটনায় শুক্রবার সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারের ১ নম্বর প্যাভিলিয়নের নিরাপত্তাকর্মীরা এক ব্যক্তির আচরণ সন্দেহ হলে তাকে ডাকেন। সন্দেহজনক ব্যক্তি জানান, তার নাম ভেঙ্কটেশ আলুরি (২৬)। তদন্তে দেখা যায়, শুক্রবার সকালে ২৩ নম্বর গেটে গিয়েছিলেন তিনি এবং বিয়ের অনুষ্ঠানের জন্য পাস না থাকায় তাকে চলে যেতেও বলা হয়েছিল। কিন্তু এরপরও ১৯ নম্বর গেট দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। পরে তাকে আটক করে স্থানীয় বান্দ্রা-কুরলা থানায় নেয় নিরাপত্তাকর্মীরা।
অভিযুক্ত আলুরি জানিয়েছেন, তিনি ইউটিউব চ্যানেলের ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ৩২৯ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশ ও গৃহ অনধিকার প্রবেশ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’