নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ০২:০৫ পি.এম
কিছুদিন আগেই মুম্বাইতে সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। সেই ঘটনার তদন্ত এখনো চলছে।
এর মধ্যেই নতুন করে খবরের শিরোনামে এই বলিউড তারকা। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পানভিলে সালমানের বাগানবাড়ির সামনে থেকে এক তরুণীকে আটক করা হয়েছে।
রোববার(২জুন) হঠাৎই সালমানের বাগানবাড়ির সামনে হাজির হন এক তরুণী। তিনি নাকি সালমানকে বিয়ে করবেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণী নাকি নাছোড়বান্দা!
সালমানকে বিয়ে না করে তিনি নাকি কিছুতেই পানভিল ছেড়ে যাবেন না। খবর ছড়াতেই হাজির হন স্থানীয় মানুষ। তাঁরাই ওই অচেনা তরুণীকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনা জানাজানি হতেই অনেকে প্রশ্ন তুলেছেন, এটা সালমানকে খুন করার নতুন কোনো পরিকল্পনার অংশ না তো?
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি যখন ঘটেছে তখন সালমান বাগানবাড়িতে ছিলেন না। পুলিশ নিয়ে গেছেন ওই তরুণীকে।কিন্তু নিয়ে যাওয়ার আগে ওই তরুণী স্থানীয় মানুষকে বলেন, তিনি সালমানের অন্ধভক্ত। অনেক দিনের স্বপ্ন, নায়ককে বিয়ে করবেন। তিনি সালমানের দাতব্য সংস্থা ‘বিয়িং সালমান’-এর সমর্থক।
সালমানকে বিয়ের স্বপ্নপূরণ করতেই তাঁর পানভিলে আসা। নিজের ইচ্ছে সফল না করে যাবেন না। খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি নাকি বাড়ির সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। এরপরই খবর পেয়ে পুলিশ আসে। তাঁকে আটক করে নিয়ে যায় পানভিলের তালুকা থানায়। সেখান থেকে ওই যুবতীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয় পুলিশ।
পুরো ঘটনা নিয়ে সালমান খানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’