নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ১২:০৪ পি.এম
বিশ্বখ্যাত ফিলিস্তিন-আমেরিকান মডেল গিগি ও বেলা হাদিদ ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজাবাসীর জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন ।
বেলার একজন প্রতিনিধি জানান, তাদের দেওয়া এই অর্থ চারটি মানবিক সংস্থার মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
শনিবার (১জুন) তাদের প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এক সংবাদমাধ্যম।
সংস্থা চারটি হলো- হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি। এই চারটি সংস্থা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে।
গিগি ও বেলা হাদিদের বাবা ফিলিস্তিন টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার রয়েছেন।
৭ অক্টোবরের পর গিগি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ফিলিস্তিনিদের প্রতি তার গভীর সহানুভূতি রয়েছে। তাদের জীবন একটি পরাধীনতার মধ্যে বন্দি। তাদের প্রতি সবার দায়িত্ব রয়েছে এবং যা তিনি প্রতিদিন পালন করেন। যদিও ফিলিস্তিনিদের জন্য তার আশা এবং স্বপ্ন আছে, তবে এর মধ্যে কোনো ইহুদি ব্যক্তির ক্ষতি অন্তর্ভুক্ত নয়।
এরপর গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা করে তোপের মুখে পড়েছিলেন গিগি। ওই সময় তিনি বলেছিলেন- ইসরায়েল একমাত্র দেশ, যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।
শুধু তাই নয়, ফিলিস্তিনিদের প্রতি সম্মান জানাতে গত মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেলা হাদিদ কেফিয়াহ দিয়ে তৈরি একটি লাল এবং সাদা পোশাক পরেছিলেন, যা ফিলিস্তিনি সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী অ্যারাবিক কাপড়।
এদিকে গাজায় চলমান যুদ্ধ বন্ধে গত শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট তার প্রস্তাবে বলেছেন- প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। ধাপে ধাপে গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের— যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে।
সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। বাইডেন এই প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা এতে ‘ইতিবাচক’। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ