নবীন নিউজ ডেস্ক ০৩ জুন ২০২৪ ১০:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোর চক্র। পরে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। গত সোমবার (২৯ মে) রাতে মাদারীপুরের ডাসারে গরু চুরি করতে এসে জনতার ধাওয়া খেয়ে শশিকর চৌমুহনী এলাকায় ট্রাক রেখে পালিয়ে যায় চোর চক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডাসারের বেড়িবাঁধের পাশে ডাসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাদল মেম্বারের তিনটি গরু ট্রাকে করে নিয়ে চলে যায় চোর চক্র। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় গরুর খামারি ও গরুর মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
তারা নিয়মিত রাতে গ্রামে পাহারার ব্যবস্থা করেন। এ অবস্থায় গত সোমবার রাতে চোর চক্র একটি ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে আসে। এ সময় এলাকার লোকজন টের পেয়ে চোরের দলকে ধাওয়া দিলে ট্রাক নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাক নিয়ে শশিকর চৌমুহনী গিয়ে অবস্থার বেগতিক দেখে ট্রাক রেখেই পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য বাদল মেম্বার জানান, আমার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চেরের দল। এতে আমার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর তিনদিন আগে গরু চুরি করতে এসে চোরের দল ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়ে গেছে। আমি চোরদের কঠিন শাস্তি চাই। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।
ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা