নবীন নিউজ, ডেস্ক ০২ জুন ২০২৪ ০১:৫৩ পি.এম
ভারতে হয়ে গেল লোকসভা নির্বাচন। শনিবার ছিল ভোটের শেষ দিন। কিন্তু নাগরিক ও ভোটার হওয়ার পরেও ভোট দিতে পারলেন না টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের সঙ্গে ঘটে যাওয়া এ অন্যায় মেনে নিতে পারছেন না তিনি। যা সোশ্যাল মিডিয়ায় নিজেই প্রকাশ করেছেন নায়িকা।
স্বস্তিকা এর আগে নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু এবার আর সেই অধিকার পেলেন না। ভোটের শেষ দিন বোনকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু কেন্দ্রে গিয়ে জানতে পারেন, তার প্রয়াত মা-বাবার নম্বর ভোটার তালিকায় থাকলেও তাদের দুই বোনের নাম নেই। যা শুধু তাদের সঙ্গেই নয়, অন্যান্য নাগরিকের সঙ্গেও ঘটেছে বলে জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এ অভিনেত্রী বলেন, খুব অসহ্য লাগছে। আমি ও বোন দু’জনে ভোট দিতে গেলাম। গলফ গার্ডেন এরিয়ার রাজেন্দ্রপ্রসাদ কলোনি স্কুলে। সেখানে আমরা বরাবর ভোট দিয়ে আসছি। কিন্তু আজ গিয়ে জানলাম আমাদের নাম নাকি তালিকায় নেই। আমার বোনের ভোটার কার্ড রয়েছে। আমারটা অবশ্য হারিয়ে গেছে।
তিনি বলেন, ‘ভোটার তালিকায় আমার মা-বাবার নাম রয়েছে, যদিও তারা দু’জনই প্রয়াত। আমাদের ভবনের অনেক সিনিয়র সিটিজিনের নাম রয়েছে, যারা স্ট্রেচার করে আসার পরও ভোট দিতে পারবেন না। আবার যারা ভবন ছেড়ে অন্য শহরে চলে গেছে, তাদের নাম রয়েছে।’
স্বস্তিকা বলেন, ‘আমাদের ভবনে অল্প বয়সী যারা আছেন, যারা ভোট দিতে চায় কিন্তু তাদের নাম নেই। কীভাবে এই নাম উড়ে গেল জানি না। তবে এতটুকু বলব, যে দেশে বসবাস করি, দেশের নাগরিক হওয়ার যে অধিকার, সেই অধিকারই প্রয়োগ করতে পারলাম না। এখন মনে হচ্ছে দেশে থাকার বড় কিছু হারালাম আজ।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’