নবীন নিউজ, ডেস্ক ০১ জুন ২০২৪ ০৪:০৭ পি.এম
আজ ভারতজুড়ে চলছে এবারের লোকসভা নির্বাচনের শেষ এবং সপ্তম দফার নির্বাচন। আর তাতেই নিজের কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল সকাল বিজেপির নেতা তথা অভিনেতা ভোট দেন। এদিন তার পোলিং বুথ পড়েছিল পশ্চিমবঙ্গের বেলগাছিয়ায়। সেখানে তিনি ভোট প্রদান করেন।ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমি একজন বিজেপি ক্যাডার। আমি আমার দায়িত্ব পালন করলাম। তবে কাল থেকে আমি সিনেমা নিয়েই কথা বলব, কারণ আমার একটা পরিবার আছে। তাদের দায়িত্ব পালন করতে হবে আমায়।
আজকে ভোটের মধ্য দিয়ে ভারতের ৫৪৩টি লোকসভা আসনে ভোট শেষ হবে। এ দফায় দেশজুড়ে ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শেষ দফায় ভোট হচ্ছে— উত্তরপ্রদেশের ১৩, পাঞ্জাবের ১৩, পশ্চিমবঙ্গের ৯, বিহারের ৮, উড়িষ্যার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খন্ডের ৩, আর চণ্ডিগড়ের ১টি আসনে। এ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ।
দুটি কারণে শেষ পর্বের ভোটের মূল আকর্ষণ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। প্রথমত, উত্তরপ্রদেশের বারানসি আসনে বিজেপির প্রার্থী তিনি। দ্বিতীয় কারণ দক্ষিণ ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্রের মধ্যে অবস্থিত ‘বিবেকানন্দ রক’-এ গিয়ে তার ধ্যান করার সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার রাত থেকে সেখানে শুরু হয়েছে তার ধ্যানপর্ব ও আরাধনা। আজ শনিবার ভোট শেষে তিনি ধ্যান ভঙ্গ করবেন।
গত ১৬ মার্চ ভারতের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নসভা লোকসভা ভোটের সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই থেকে আড়াই মাসের বেশি সময় ধরে চলে নির্বাচন প্রক্রিয়া।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’