নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ০৫:৫২ পি.এম
ইতিমধ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাগান থেকে বাজারে এসেছে লিচু। রসালো এই ফল কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। তবে গতবারের চেয়ে এবার দাম দ্বিগুণ। তাই দাম চড়া হওয়ায় রসালো এই ফল কিনতে এসে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকেই শুধু দাম শুনে লিচু না কিনে ফিরে যাচ্ছেন।
দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে লিচুর ফলন কম হওয়ায়কে দায়ী করছেন ব্যবয়াসীরা। তা ছাড়া লিচু ফেটে যাওয়াসহ পোড়া ক্ষত দেখা যাচ্ছে। এতেও বড় প্রভাব পড়েছে লিচুর বাজারে।
উপজেলার পুরাতন বাজার, আজাদমোড়, গাইবান্ধা মোড়, ওসমানপুর ও রাণীগঞ্জ এলাকায় দেখা যায়, ফুটপাত ও বাজারগুলোতে লিচুর দোকানে বিক্রেতাদের হাঁকডাক। ৫০ ও ১০০টি লিচুর একেকটি আঁটি করা আছে। ১০০টি লিচু (প্রকার ভেদে) ২০০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেদানা লিচু বিক্রি হচ্ছে শতকরা ৩৫০ থেকে ৪০০ টাকা যা গতবছর ছিল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, বোম্বাই ও মাদ্রাজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা যা গতবছর ছিল ২০০ থেকে ২৫০ টাকা।
তবে এই জাতের লিচু গুণগতমানের দিক থেকে ভালো না, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চায়না-থ্রি ৬০০ থেকে ৮০০ টাকা যা গতবছর ছিল ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। একটু বড় সাইজের চায়না-থ্রি লিচু শতকরা এক হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। তবে বাজারে সব ধরনের লিচু সরবরাহের পরিমাণে খুবই কম।
দামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে পুরাতন বাজারের লিচু ব্যবসায়ী বলেন, বাগানগুলোতে এবার লিচু নেই। বাগানিরা যে স্বল্প পরিমাণ লিচু বাজারে নিয়ে আসছেন, প্রতিযোগিতার মুখে তা বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণেই বেশি দামে কিনে সামান্য লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। তিনি স্বীকার করেন, দাম বেশি হওয়ার কারণে অনেকেই লিচু না কিনে ফিরে যাচ্ছেন।
বাজারে লিচু কিনতে আসা লিটন মণ্ডল নামে এক ক্রেতা জানান, প্রতি বছর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে লিচু পাঠাতে হয়। কিন্তু বাজারে গত বছরের তুলনায় দাম দ্বিগুণ। ঝুড়ি, প্যাকিং আর কুরিয়ার খরচ দিয়ে ১০০ চায়না-থ্রি লিচুর দাম পড়বে প্রায় এক হাজার টাকা। তার মানে একটি লিচুর দাম ১০ টাকা। এই দামে এবার লিচু পাঠানো সম্ভব নয়। শুধু বাহিরে পাঠানো কেন, এ দামে লিচু কিনে পরিবারের মুখেও দেওয়া অসম্ভব। তাই পরখ করে নয়, দেখেই লিচুর স্বাদ মেটাতে হচ্ছে।
কলেজ শিক্ষার্থীর জানান, গ্রামের বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম ১০০ লিচু নেব। এত বেশি দামে একজন শিক্ষার্থী হয়ে লিচুর জন্য এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই লিচু ছাড়াই বাড়িতে যাচ্ছি।
তিনি আরও জানান, যে দামে লিচু বিক্রি হচ্ছে, তা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এই দামে শুধু উচ্চবিত্ত ও সরকারি কর্মকর্তারাই লিচু কিনছেন। এ অবস্থায় লিচু কিনতে এসে হতাশ হয়ে ফিরছেন তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা