নবীন নিউজ ডেস্ক ২৭ মে ২০২৪ ০৬:৫০ পি.এম
ছবি- সংগৃহীত।
৩০ বছর বয়সী যুবক মিন্টু মিয়ার সন্দেহ ছিল তার স্ত্রীর সঙ্গে মামাতো ভাই নাজমুল হোসেনের (২৭) অনৈতিক সম্পর্ক আছে। এ কারণে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। এমন ক্ষোভে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন তরুণ নাজমুলকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। পুলিশ ও নিহত নাজমুলের চাচাতো ভাই রাসেল মিয়া জানান, নাজমুল ও মিন্টু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। দুজনই কৃষি কাজ করে সংসার চালান। গত সপ্তাহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করেন মিন্টু। বিষয়টি জানতে পেরে ভাবিকে দেখতে যান নাজমুল।
এ সময় ভাবির খোঁজ-খবর নিলে মামাতো ভাই নাজমুলকে জড়িয়ে সন্দেহ তৈরি হয় মিন্টুর মনে। বিষয়টি নিয়ে পারিবারিক কলহ আরও বেড়ে যায়। একপর্যায়ে বাবার বাড়ি গিয়ে মিন্টুর স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। এতে নাজমুলের ওপর ক্ষিপ্ত হয় মিন্টু।
রাসেল মিয়ার ভাষ্য, মিন্টু এলাকায় বলে বেড়াতেন নাজমুলের কারণে তাঁর সংসার ভেঙেছে। সোমবার সকালে বাড়ির পাশের মার্কেটে চা পান করতে যান নাজমুল। সেখানে প্রকাশ্যে ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে পালিয়ে যায় মিন্টু। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, বিশেষ অভিযান চালিয়ে দু’ঘণ্টার মধ্যে অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা