নবীন নিউজ ডেস্ক ২৭ মে ২০২৪ ০৪:৩৫ পি.এম
ফাইল ছবি।
ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মোঃ জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশু সম্পর্কে একে অপরে চাচাতো- জেষ্ঠাতো ভাই বোন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ জুনায়েদ সরকার ও প্রবাসী রূপচাঁন সরকারের মেয়ে, নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার ও তাহমিনার ছোট বোন তামান্না আক্তার (৮) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। আম কুড়ানোর পর তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরী খাল সংলগ্ন সদ্য খননকৃত একটি খাদে সাঁতার কাটতে নামেন।
সাঁতার কাটতে কাটতে তারা আর খাদ থেকে উঠতে পারছিলেন না। পরে দুই ভাই বোন মিলে সবার ছোট বোন (শিশু) তামান্নাকে পানি থেকে তুলে বাড়িতে পাঠিয়ে খবর দেন। ছোট শিশু তামান্নার খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যান এবং পানি থেকে তাদেরকে উদ্ধার করে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সাবেক ইউপি সদস্য শাহজাহান খান জানান, তারা তিন ভাই বোন, ঝড়ে পড়া আম কুড়াতে যায়। পরে সদ্য খননকৃত খাদে সাঁতার কাটতে নেমে দুই ভাই বোনের মৃত্যু হয় এবং সবার ছোট্ট শিশু তামান্না বেঁচে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা