নবীন নিউজ, ডেস্ক ২৬ মে ২০২৪ ০৩:৪৫ পি.এম
সংগীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা বাপ্পা মজুমদারের। সোশ্যাল মিডিয়ায় মানহীন চটুল কন্টেন্টে সয়লাব এবং গানের ক্ষেত্রেও শর্টকাট, বিতর্কিত পথে হাটছেন অনেকেই । যা দেখে হতাশা এবং ভয় কাজ করে বাপ্পার মনে। শনিবার সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এমনটাই জানালেন এ সংগীতশিল্পী। বাপ্পা মজুমদার জানান, তিনি শনিবার ভোরে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে সন্ধ্যায় শো রয়েছে।
যেতে যেতে বললেন, যাত্রাপথে কানে হেডফোন গুঁজে নানা ধরনের ইন্সট্রুমেন্টাল শোনা আমার একটা বাতিক! কত কত ধারণা তৈরি হয়! কত কত ধরনের সাংগীতিক ভাবনা নিয়ে সারাবিশ্ব কাজ করে যাচ্ছে অনবরত; কী অসাধারণ সব সৃষ্টি! অথচ পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলোতে দিনে দিনে স্থূল আর অগভীর ভাবনার প্রচার-প্রসারের এক বিপুল আয়োজন দেখে খুব হতাশ লাগে; সেই সঙ্গে এক তীব্র ভীতি কাজ করে। কী শিখছে আমাদের সন্তানেরা! প্রচারেই প্রসার (অথবা পসার) আর কুপ্রচারে দ্রুত খ্যাতি? তাই কি? ব্যান্ড ও একক দুই ভূমিকায় সাফল্য পাওয়া বাপ্পার মতে, আমি দৃঢ়ভাবে নিজেকে একজন আধুনিক এবং বিজ্ঞানমনস্ক মানুষ বলে মনে করি! সেই সঙ্গে এটাও বিশ্বাস করি, দীর্ঘ চর্চায় অর্জন করা যে কোনো শিল্পকর্মের প্রতিটি আঁচড়ে যে উপলব্ধি, বিশ্বাস, আস্থা আর সর্বোপরি আত্মসম্মানের বোধ তৈরি করে, তা এসব দ্রুত পেয়ে যাওয়া সোশ্যাল মিডিয়ার স্থূল খ্যাতির চেয়ে বহু বহুগুণ বেশি শক্তিশালী! আমার বক্তব্য খুবই সোজা, আমি সোশ্যাল মিডিয়ার বিরোধী নই। কিন্তু এই জাতীয় কুইক ফিক্স আর শর্টকাটের ঘোরবিরোধী। একদম বিরোধী।
আমার ধারণা, সংগীত নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেকখানি সময় পার করে এসেছি। আমার নিজের কিছু পার্সপেক্টিভ তৈরি হয়েছে। সেই ভাবনাগুলো নিয়ে আমি কিছু ছোট ছোট ভিডিও কনটেন্ট করতে চাই। কিছুই হয়তো না! তবে তাতে করে যদি কারও কোনো উপকার হয়, তাতে তো ক্ষতির কিছু নেই, তাই নয় কি? দিন শেষে সবই ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন নিডস টু বি ট্রান্সফার্ড। আমি সেই কাজটাই করতে চাই।
প্রসঙ্গত, বাপ্পা মজুমদার সম্প্রতি তার ব্যান্ড ‘দলছুট’ থেকে নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। যেটা ব্যান্ডের প্রতিষ্ঠাতা, সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর নামে, স্মরণে। অ্যালবামের নাম ‘সঞ্জীব’। এতে ১১টি গান রয়েছে। এগুলো এক এক করে প্রকাশ করা হচ্ছে বাপ্পার ইউটিউব চ্যানেলে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’