নবীন নিউজ, ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ১১:৫১ এ.এম
ভিন্ন ধাঁচের গান নিয়ে হাজির হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘এক কাপ চা’ শিরোনামের নতুন গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
‘লিখতে বসে আকাশ দেখি পর্দা উঠাই; জানলা খুলি/ বাতাস আসে ঘরের ভিতর/ একা থাকা, এক কাপ চা’— এমন কথায় সাজানো গানটি লিখেছেন শেখ রানা। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। শিল্পীর নিজস্ব প্রযোজনা, প্রকাশনা সংস্থা বিএম ওয়ার্কস্টেশন থেকে এটি নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “প্রতিটি আয়োজনেই সময়ের একটা ছাপ রেখে দিতে চাই। সেই ভাবনা থেকেই ‘এক কাপ চা’ গানটি তৈরি করা। তাই সুর ও সংগীতায়োজনে এই সময়কে চিহ্নিত করে রাখার চেষ্টা ছিল। গায়কিতেও নিজস্বতা ধরে একটু আলাদা ভেবে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। অন্যদিকে গীতিকবি রানা তার লেখনিতে উপমার মধ্য দিয়ে মনের গহীনের অনুভূতিকে তুলে এনেছেন, যা শ্রোতামনে নাড়া দেবে বলেই আশা করছি।”
এদিকে দলছুট ব্যান্ডের অ্যালবাম আয়োজনে অনেক দিন ধরে ব্যস্ত সময় পার করছিলেন বাপ্পা মজুমদার। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার ব্যান্ড দলছুটের ষষ্ঠ অ্যালবাম ‘সঞ্জীব’, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে। তাই এবার শ্রোতাদের দেওয়া কথা রাখতে প্রকাশ করলেন নিজের একক গান। নতুন গান প্রকাশের পাশাপাশি খুব শিগগির স্টেজ শোয়ে ফিরবেন বলে জানিয়েছেন এই তারকা কণ্ঠশিল্পী।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’