নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০৩:৩০ পি.এম
ইহুদি-খ্রিষ্টানদের কাছেও আল-আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুগ যুগ ধরে এটি হয়ে পড়েছে বিবাদের ইস্যু। ইহুদিরা নানা সময় নানা কৌশলে আকসা দখলের চেষ্টা চালিয়েছে, তবে সফল হয়নি।
ধর্মীয়ভাবে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর স্থান হয়ে ওঠা আল-আকসায় সম্প্রতি অবাক করা এক ঘটনা ঘটেছে। সেখানে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তিনি অন্তঃসত্ত্বার ভান করে তার জামার নিচে ছাগলটি লুকিয়ে রেখেছিলেন।
বুধবার (২২ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী সেখানে প্রবেশের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর জামার নিচে কিছু একটা নড়তে দেখেন। এরপর তাকে গ্রেপ্তার করা হলেও ছাগলটিকে বাঁচানো সম্ভব হয়নি। তার আগেই দমবন্ধ হয়ে মারা যায় প্রাণীটি।
যুগ যুগ ধরে আল-আকসা দখলের যে চেষ্টা করে আসছে ইহুদিরা, ছাগল নিয়ে প্রবেশের চেষ্টাটা তারই অংশ। ইসরাইলের কর্মকর্তারা মনে করেন, আল-আকসায় পশু বলি দেওয়ার অনুমতি দিলে আরও শত শত মানুষ একই কাজ করতে চাইবে। এভাবে স্থানটির পবিত্রতা রক্ষার যে নীতি আছে, সেটি লঙ্ঘন হবে। পাশাপাশি বিশ্বের প্রায় সব মুসলিম দেশ এবং অন্যান্য দেশের পক্ষ থেকেও ইসরায়েল সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি হবে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?