বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি

নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ০৯:২৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে সমালোচিত রাজধানীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৬ জুন) নগর ভবনের এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এই অভিযান পরিচালনা করার কথা রয়েছে।

এছাড়া অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেয়া এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে। সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদিপশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।

চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরস্থ বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক এগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা/দখল উচ্ছেদ করা হবে। অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে সমালোচিত হয় সাদিক এগ্রো। দেশের সবচেয়ে বড় এই এগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন ব্যক্তি ক্ষমতা বলে সরকারি জায়গা দখল করেছেন। তিনি নগরীর মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং ১ নম্বর সড়কে খালের জায়গা, নবীনগর হাউজিং ৭ নম্বর রোডে পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং নবীনগর ১৬ নম্বর সড়কে খালের জায়গা দখল করে স্থাপনা গড়েছেন। খালের ওই অংশে অবৈধ দখলদার সাদিক অ্যাগ্রোর বিষয়টি করপোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের সখ্যতা রয়েছে। তাই তাকে কখনও কোনো সমস্যায় পড়তে হয়নি।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন