বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ছাগল-কাণ্ডে বিব্রত সরকারি কর্মকর্তারা, অনেকেই আছেন ‘ভয়ে’

নবীন নিউজ ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ১০:৩৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। ভাইরাল হওয়া এই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মতিউর রহমান। 

ছাগলের পাশাপাশি ইফাত এই ঈদে ৭০ লাখ টাকার গরু কেনেন বলে তথ্য বের হয়ে আসে। লাখ টাকা বেতনে চাকরি করা কর্মকর্তার ছেলের ৭০ লাখ টাকার গরু  এবং ১৫ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সর্বত্র চলে আলোচনা-সমালোচনা। 

এরপর একে একে বেরিয়ে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর এবং তার স্বজনদের নামে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। তীব্র সমালোচনার মুখে তাকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। 

প্রথম শ্রেণির একজন কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য সামনে আসার পর এসব সম্পদের উৎস নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। এ কাণ্ডে বিব্রত অন্য সরকারি কর্মকর্তারাও। 

বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো কথা না বললেও চলছে কানাঘুষা। তারা বলছেন, ছাগল-কাণ্ডের জন্য সরকারি কর্মকর্তাদের সমাজে বিব্রত হতে হচ্ছে। সরকারি চাকরিজীবীদের নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে।

মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে অর্থ মন্ত্রণালয়। তার সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে চিঠি দিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটা ছাগল নিয়ে এত কিছু বের হয়ে আসবে তা কেউ ভাবেনি। এ ঘটনায় দুর্নীতির বিষয়টি সামনে এসেছে। এটা নিয়ে আমরা বিব্রত হচ্ছি। আমাদের আত্মীয়-স্বজন আছে, তারা আমাদের নানা প্রশ্ন করছেন। 

তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবী সবাই অসৎ নয়। অনেক ভালো ও সৎ মানুষ আছে। কিন্তু অল্প কিছু অসৎ কর্মকর্তার কারণে আমাদের বদনাম হয়। সাধারণ মানুষের মনে আমাদের অপরাধী বানানো হয়।  

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানুষ সরকারি চাকরিজীবীদের নিয়ে এমনিতেই নেতিবাচক মনোভাব দেখায়। এ ঘটনার পর মানুষের মনে এ মনোভাব আরও নেতিবাচক হচ্ছে। সবমিলিয়ে আমরা বিব্রত। 

তিনি আরও বলেন, ছাগল-কাণ্ডের পর একটা জিনিস ভালো হয়েছে। নানামুখী সমালোচনার পর দুর্নীতিবাজ কর্মকর্তারা এখন আতঙ্ক আর ভয়ে আছেন। কখন ধরা পড়েন, সেই ভয়ে তটস্থ আছেন তারা। 

সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী? এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, দুর্নীতি তো সবাই করে না। একটি অফিসের সবাই কি দুর্নীতিবাজ? হাতেগোনা কয়েকজন করে এবং ওই হাতেগোনা কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হয়। বর্তমান অবস্থা এমনই।  

তিনি বলেন, সরকারের তরফ থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো রকম সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এটা আপনারা খেয়াল করেছেন। আমরা সিরিয়াসলি ফলো করছি। 

‘এখন আপনি বলতে পারেন, তাহলে ফাঁকে ফাঁকে কেন হচ্ছে? প্রথমেই বলি, দুর্নীতি একটি কাঠামোর মধ্যে থাকার পরেও হচ্ছে। এটি সমাজের সব জায়গায় হয়। সব কাঠামোর মধ্যে থেকে দুষ্টুচিন্তার মানুষ এ কাজগুলো করতে চায়। কিন্তু আমরা এটুকু দেখতে পাচ্ছি, যখনই বিষয়টি সরকারের নজরে আসে তখন কাউকে প্রশ্রয় দেওয়া হয় না। সরকারের সব যন্ত্র দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত। তারা কোনো প্রশ্ন উত্থাপন করেনি। প্রত্যেকেই এ ক্ষেত্রে সহযোগিতা করছে।

ছাগল-কাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান ১১তম বিসিএসে বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে এই ক্যাডারের সাত কর্মকর্তাকে কাস্টমস ক্যাডারে একীভূত করা হয়। মতিউর রহমান তাদের মধ্যে একজন।

ছেলের ছাগল-কাণ্ডের ঘটনা নিয়ে শুরু হওয়া আলোচনা এক সময় মতিউর রহমানের সম্পদের দিকে গড়ায়। তার কত সম্পদ রয়েছে, সেটি নিয়েও শুরু হয় আলোচনা। একের পর এক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসে গণমাধ্যমে। 

চট্টগ্রাম, গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং-স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে রয়েছে অঢেল সম্পত্তি।

ব্যাংক হিসাবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ, শেয়ারবাজারে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ। সরকারি কর্মকর্তা হলেও তিনি শেয়ারবাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী। এত সম্পদ তিনি কীভাবে গড়েছেন, তা নিয়েই মূল সমালোচনা হচ্ছে। 

সমালোচনার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে অর্থ মন্ত্রণালয়। তার সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে চিঠি দিয়েছে সংস্থাটি।

দুদকের অনুসন্ধান শুরুর পর গত ২৫ জুন মতিউর এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, সেলফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দুদকের আবেদনে মতিউর, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন