নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০২:০৪ পি.এম
আট বছর আগে যে সিনেমা তৈরিতে হাত দিয়েছিলেন পরিচালক ধ্রুব হাসান, সেটি মুক্তি পাচ্ছে আজ। সিনেমাটি ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে কিছুদিন আগে। এ সিনেমায় রাকিব চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। সিনেমায় অভিনয়, ক্যারিয়ার ও অন্যান্য বিষয় নিয়ে সুমিতের সঙ্গে মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন
ফাতিমা চলচ্চিত্রে আপনার ভূমিকা কী?
এই ছবিতে আমার চরিত্রের নাম রাকিব। রাকিব ১৯৭১ সালে একজন ইয়াং ছেলে, যে যুদ্ধে চলে যায়। এই যুদ্ধে যাওয়ার নেপথ্যে রয়েছে তার প্রেমিকা সুবর্ণা, যাকে পাকিস্তানিরা তুলে নিয়ে যায়; এবং তাকে খুঁজতেই রাকিব মুক্তিযুদ্ধে যোগ দেয়। সুবর্ণার প্রতি রাকিবের প্রগাঢ় ভালোবাসা, এরই মধ্যে তার পরিবারকে হানাদাররা মেরে ফেলে, বিভ্রান্ত রাকিব সুবর্ণাকে খুঁজতে বেরিয়ে পড়ে।
ফারিণের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
ফারিণ আর আর আমার দুজনেরই প্রথম কাজ। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র হলেও ফারিণের প্রথম চলচ্চিত্র। ফারিণ একজন অসাধারণ অভিনেত্রী। আমাদের সবার পক্ষ থেকে ফারিণ একটা পুরস্কার নিয়ে এসেছে যেটা ফাতিমাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। ফারিণ সহশিল্পী হিসেবে খুবই চমৎকার ও দুর্দান্ত। একই সঙ্গে সে বেশ সহযোগিতাপূর্ণ মনোভাবী।
অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন, মনে রাখার মতো চরিত্র কোনটি?
এখন পর্যন্ত যতগুলো চরিত্র করেছি, সেসবের মধ্যে উল্লেখযোগ্য দামাল, গোলরক্ষক মুনির। এরপর পদ্মাপূরানে কোবরা। এ দুটি চরিত্র আমার ক্যারিয়ারে মনে রাখার মতো। আর প্রিয় চরিত্র যদি বলতে চান তাহলে মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম ব্ল্যাকওয়ারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার শহীদ। এর চরিত্রকে প্রিয় বলার কারণ, তীক্ষ্মবুদ্ধিসম্পন্ন একজন অফিসার। যার বিচক্ষণতা ও ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন অফিসারের কারণে অনেক কঠিন বিষয় সম্ভব হয়েছে।
অভিনয়ের উৎকর্ষ সাধনে আপনার চর্চা কী ধরনের?
আমার কাছে আসলেই মনে হয় অভিনয়টা চর্চার মতো। আমাদের ইন্ডাস্ট্রির পরিকাঠামো অনুযায়ী তেমন কিছু করা হয় না। যতটুকু আমার সাধ্য ও আমার পক্ষে সম্ভব, ততটুকু আমি করি। আমি নিয়মিত থিয়েটার দেখি। ছোট ছোট অভিনয়ের কর্মশালাগুলোতে অংশ নিই। এসব আমি উপভোগও করি। প্রচুর সিনেমা দেখি। দেশি-বিদেশি অনেক ধরনের ফিল্ম দেখি। অভিনয়শিল্পীদের বায়োগ্রাফি দেখি। মানে এসব থেকেই আমি ক্রমাগত শেখার চেষ্টা করি।
ফাতিমা দর্শক কেন দেখবে?
এই সিনেমাটা দর্শক দেখবে। সাধারণ দর্শকরাই যে দেখবে এমনটা নয়, যারা সিনেমা হলে যাওয়া বাদ দিয়েছিলেন তারাও এই সিনেমাটা আগ্রহ নিয়ে দেখবেন। বিশেষ করে নারী দর্শকরা এই ছবিটি দেখতে হলমুখী হবেন বলে আমি মনে করি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’