নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ১১:১৮ এ.এম
ঝলমলে সময় কাটছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। একের পর এক নতুন নতুন কাজের সুবাধে বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারকা। সিনেমা ও ওয়েব ফিল্মেও দেখা গেছে তাকে। গানে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে ২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তাহসান।
বিরতি কাটিয়ে আবার অভিনয়ে ফিরছেন তাহসান। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।’
বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এ জুটি।
সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক।’
সাত পর্বের এই সিরিজ ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান।
এদিকে গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তাহসান। চলতি মাসেই ২০ বছর পর স্টেজে ব্ল্যাক ব্যান্ডের হয়ে পারফর্ম করেছেন তিনি। এই ব্যান্ড দিয়েই গানের জগতে পা রেখেছিলেন তাহসান। ২০০৪ সালে ব্ল্যাক ছাড়ার পর এই প্রথম দলটির হয়ে পারফর্ম করলেন তিনি।
সর্বশেষ গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচার হয়েছিল তাহসানের ‘রঙে রঙে রঙিন’ গানটি। কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে এ গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইউটিউবে ২ কোটির বেশিবার শোনা হয়েছে তাহসান-ফারিণের গানটি।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘মানুষ যে গান ভালোবাসেন, এটা তারই বহিপ্রকাশ। সবাই আমাকে বলেছে গানটি খুব ভালো লেগেছে, বলেনি গানটি ভাইরাল হয়েছে। ভাইরাল হয়তো হয়েছে কিন্তু গানটি মানুষের হৃদয় স্পর্শ করেছে।’
তাহসান জানিয়েছেন, ওয়েব সিরিজের পাশাপাশি ঈদুল আজহায় নতুন গানও আসবে তার।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’