সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের তদন্ত, সন্দেহের তীর ভারতীয় নাগরিকের দিকে

নবীন নিউজ ডেস্ক ২২ মে ২০২৪ ১১:৩১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ব্যাপক অনুসন্ধানের পর গত সোমবার পুড়ে যাওয়া হেলিকপ্টার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ রক্ষণশীল নেতা রাইসির এই আকস্মিক মৃত্যু ঘিরে ডালপালা মেলেছে নানা গুঞ্জন। 

৬৩ বছর বয়সী এই নেতার মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এতে শত্রু পক্ষের হাত আছে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-পর্যালোচনা।

জানা গেছে, হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখতে দুর্ঘটনার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করেছে ইরান। এরই মধ্যে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, নির্ধারিত প্রস্থানের কয়েক ঘন্টা আগে ইব্রাহিম রাইসি হেলিকপ্টারের কাছে একজন ভারতীয় নাগরিকের উপস্থিতি পাওয়া গেছে। এর ঘটনা পরিপ্রেক্ষিতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সম্ভাব্য আঞ্চলিক শত্রুদের সম্পৃক্ততার সন্দেহকে আরো ঘনীভূত করলো।

ইরানের গোয়েন্দারা জানিয়েছে, ভারতীয় নাগরিকত্বের একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টারের কাছাকাছি সন্দেহজনক আচরণ করতে দেখা গেছে। 

রাজনৈতিক কাজের সূত্রে প্রেসিডেন্ট রাইসির মতো হাই-প্রোফাইল ব্যক্তির চারদিকে যখন শত্রু, মধ্যপ্রাচ্য জুড়ে যখন যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে; তখন তার হেলিকপ্টারের কাছে বিদেশি নাগরিকের উপস্থিতি সম্ভাব্য গুপ্তচরবৃত্তি বা নাশকতা সম্পর্কে প্রশ্নবিদ্ধ করছে।

খুব কম মানুষই বিশ্বাস করেন যে, ইব্রাহিম রাইসি নিছক দুর্ঘটনায় মারা গেছেন। তারা মনে করেন ৬৩ বছর বয়সী রাইসি ষড়যন্ত্রের সংস্কৃতির শিকারে পরিণত হয়ে থাকতে পারেন।

ধারণা করা হচ্ছে, ইরানি গোয়েন্দাদের সঠিক অনুসন্ধানে হেলিকপ্টার বিধ্বস্তে আঞ্চলিক শত্রুদের হাত আছে প্রমাণিত হলে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনজুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপকে আরো জটিল করে তুলবে। বিশেষ করে ইসরায়েল ও হামাসের সাথে চলমান সংঘাত নতুন মাত্রা পাবে। ইরানের নেতৃত্বে যেকোনো অস্থিতিশীলতা এই গোষ্ঠীগুলোকে উৎসাহিত করতে পারে। ফলে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে গড়াতে পারে ভবিষ্যত।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ