নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ১১:০০ এ.এম
ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে শিক্ষক ও চিকিৎসকসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। জানা যায় নিহতদের মধ্যে দুজন কিশোরও রয়েছেন। অভিযানে আহতের সংখ্যা ২১।
বুধবার (২২ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। অবশ্য বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭ জন বলে জানানো হয়েছে।
পৃথক প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে একজন চিকিৎসক ও এক কিশোরসহ সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ঘটনাস্থলে থাকা একজন চিকিৎসক বলেছেন, ইসরায়েলি বাহিনী এই অভিযানের সময় অন্যদের মধ্যে একজন ফিলিস্তিনি শিক্ষক, একজন ডাক্তার এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। এমনকি অভিযানের সময় ‘রাস্তায় চলাচলরত যে কোনও ব্যক্তির’ দিকে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি অভিযানে নিহত ওই শিক্ষক এবং ডাক্তার দুজনেই শহরে কাজ করতে যাচ্ছিলেন। এছাড়া ১৫ বছর বয়সী এবং ১৬ বছর বয়সী দুই কিশোর-সহ মোট সাতজন নিহত হয়েছেন। নিহত অন্যান্য ব্যক্তি বা আহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য বুধবার সকালেও অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জেনিন শহরের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযানটি চালানো হয়েছে। এটি হামাস, ফাতাহ এবং ইসলামিক জিহাদ-সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি দীর্ঘস্থায়ী কেন্দ্র। অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ