নবীন নিউজ ডেস্ক ২২ মে ২০২৪ ০৯:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
ইতালির দক্ষিণাঞ্চলে নেপলসের আশপাশের এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ও রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৪ মাত্রার কম্পন পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে অনুভূত হয়। ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি বিষয়ক জাতীয় ইনস্টিটিউট (আইএনজিভি) বলছে, অঞ্চলটিতে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।
নেপলসের মেয়র গায়েতানো মানফ্রেদি স্বীকার করেছেন যে, বাসিন্দারা ভয় পেয়ে থাকতে পারে। তবে কর্মকর্তারা পরিস্থিতি নজর রাখছে বলে জানান তিনি।
ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছে। কেউ কেউ আবার অন্য জায়গায় আত্মীয়দের কাছে চলে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকদফা ভূমিকম্প হওয়ার কারণে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।
একটি গণমাধ্যম নেপলসের এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি। এক ব্যক্তি ইল মাত্তিনো পত্রিকাকে বলেছেন,এবারের ভূমিকম্প জোরাল ছিল, মনে হয়েছিল একম্পন কখনও শেষ হবে না।
যদিও ভূমিকম্পে অবকাঠামোগত কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শন করার জন্য বন্ধ রাখা হয় এবং পোজুলিতে নারীদের একটি কারাগার পূর্বসতর্কতা হিসেবে খালি করা হয়।
মেয়র মানফ্রেদি ভবিষ্যতে আরো গুরুতর ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছেন। বলেছেন, “কর্মকর্তাদেরকে সেই জরুরি পরিস্থিতি সামাল দিতে হবে, যে পরিস্থিতিতে আমাদেরকে কয়েক মাস থাকতে হতে পারে।”
এক বিবৃতিতে তিনি বলেন, “আমি মানুষকে ভয় না করার জন্য বলতে পারি না। কারণ এটি স্বাভাবিক। তবে আমি নেপলবাসীদের বলতে পারি যে, আমরা (পরিস্থিতির দিকে) মননিবেশ করছি এবং নজরে রাখছি। এর আগে কখনও এ অঞ্চলের পরিস্থিতি এত নিবিড়ভাবে নজরে রাখা হয়নি, তাই আসুন আমরা যতটা সম্ভব স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করি।”
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ