নবীন নিউজ, ডেস্ক ২১ মে ২০২৪ ১২:১৩ পি.এম
না ফেরার দেশে ‘ভূতের ভবিষ্যৎ’- খ্যাত অভিনেতা উদয় শঙ্কর পাল। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবার সূত্রে জানা যায়, উদয়শঙ্কর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ ছিলেন। ক্যানসারের তৃতীয় ধাপে পৌঁছে গিয়েছিল, অসুস্থতার কারণে মাঝে মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলতেন তিনি।
অভিনেতার বিপদের দিনে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের পোস্ট করে আর্থিক সাহায্য করার চেষ্টা করেছিলেন তার শুভাকাঙ্ক্ষীরা।
বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার কথা প্রথম সোশ্যাল মিডিয়াতে জানান পরিচালক অভিজিৎ পাল। বেসরকারি নার্সিংহোমে ক্যান্সার রোগের চিকিৎসা করানোর খরচ দেওয়ার সামর্থ্য ছিল না তার।
তাই অভিনেতা দেবদূত ঘোষ এবং পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের সাহায্যে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। শিল্পী-অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক অনিক দত্ত, সুমিত সমাদ্দার, গায়িকা লগ্নজিতা, পরিচালক সন্দীপ রায়, নির্মল ধর-সহ আরও অনেকেই৷
থিয়েটার দিয়েই পথচলা শুরু অভিনেতার৷ একের পর এক ছবিতে একাধিক চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে রিকশাওয়ালা ‘আত্মারাম’-এর ভূমিকায় অভিনয় করে উচ্চ প্রশংসা পেয়েছিলেন।
উদয়শঙ্কর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’